চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার আশা সোহেল তাজের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৮
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
নির্বাচন

রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সরগরম চারপাশ। এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতাকর্মীদের প্রচারণা ও সরব উপস্থিতি থাকলেও শেষ পর্যায়ে এসে প্রথমবারের মতো ফেসবুকে পোস্ট দিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

ফেসবুকে দেওয়া এক পোস্টে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।

ফেসবুক পোস্টে সোহেল তাজ লিখেছেন: ‘‘আগামীকাল ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের সকল নাগরিকের মতো আমিও আশা করি যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে একটি সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে যাতে করে প্রতিটি মানুষ তার গণতান্ত্রিক ভোট অধিকার নির্দ্বিধায় নির্ভয়ে প্রয়োগ করতে পারে- যেই অধিকার ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশের মানুষ অর্জন করেছে।

আমাদের সবারই একটি পরিচয় আছে- আমরা সবাই কারো না কারো সন্তান। আমাদের বাবা/মা আছে, দাদা/দাদি, নানা/নানী আছে। তেমনি একটি দেশের পরিচয় খুঁজে পাওয়া যায় তার ইতিহাসে। বাংলাদেশের জন্মের ইতিহাস হচ্ছে একটি গৌরবের ইতিহাস, মুক্তি ছিনিয়ে আনার ইতিহাস, মুক্তিযুদ্ধ করে ত্রিশ লক্ষ শহীদসহ অসংখ্য মুক্তিযোদ্ধার জীবনের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে আনার ইতিহাস। প্রশ্ন হচ্ছে কেন সেদিন বাংলার যুবকরা এমনকি এগারো- বারো বছর বয়সীরা স্বেচ্ছায় নিজের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল?

আজকে আমরা যদি কোন মুক্তিযোদ্ধাকে জিজ্ঞেস করি তিনি কেন নিজের জীবন বাজি রেখে সেদিন মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন- তিনি নির্দ্বিধায় বলবেন মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, সোনার বাংলার স্বপ্নের জন্য।

সোনার বাংলার স্বপ্ন? কি এমন স্বপ্ন এটা যার জন্য জীবন দিতে তারা প্রস্তুত ছিলেন? এটা কি কোন সোনা দিয়ে তৈরি ঘর বাড়ি/দালান কোঠা?

উত্তরে তিনি নির্দ্বিধায় বলবেন যে সোনার বাংলার স্বপ্ন হচ্ছে এমন একটা সুন্দর দেশ যেখানে সকল মানুষ- নারী পুরুষ, গরীব ধনী, ধর্ম বর্ণ নির্বিশেষে সমান অধিকার নিয়ে নিরাপদে শান্তিপূর্ণভাবে তাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। এমন একটি স্বপ্নের দেশ যেখানে একটি মানুষ খাদ্যের অভাবে মারা যাবে না। এমন একটি দেশ যেখানে একটি মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না। এমন একটা সোনার বাংলা যেখানে আমাদের সন্তানরা স্কুল কলেজ মাদ্রাসায় নির্দ্বিধায় নিরাপদে শিক্ষা অর্জন করতে পারবে। এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে প্রাধান্য দেয়া হবে মেধাকে, যেখানে সবাই পাবে ন্যায় বিচার, আইন হবে সবার জন্য সমান, যেখানে দুর্নীতি, দলীয়করণ কোনো স্থান পাবে না।

তিনি বলবেন, এই স্বপ্ন দেখিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু আর এই স্বপ্ন অর্জনের লক্ষে সেদিন মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ।

তাই আজকে আমাদের সকলের প্রত্যাশা যে এই নির্বাচনের মাধ্যমে যেন আমরা সেই কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারি সবার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে।’’

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচননির্বাচনসোহেল তাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোটাররা নির্ভয়ে ভোট দিতে যাবেন: সেনাপ্রধান

পরবর্তী

শামীম ওসমানকে গ্রেপ্তারের খবর গুজব

পরবর্তী

শামীম ওসমানকে গ্রেপ্তারের খবর গুজব

ড. কামাল

সকাল সকাল হেঁটে গিয়েই ভোট দেবো: ড. কামাল

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT