চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সকাল সকাল হেঁটে গিয়েই ভোট দেবো: ড. কামাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
ড. কামাল

রোববার সকালে পায়ে হেঁটে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনকে প্রশ্ন করা হয়েছিল, আগামীকাল (ভোটের দিন) কোন সময় কোন কেন্দ্রে ভোট দেবেন এবং আপনি কি আশা করেন আপনার ভোট যথাযথভাবে দিতে পারবেন?

এর উত্তরে প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, আমি খুব সকালে ভোট দিতে যাব। পায়ে হেঁটেই যাবো। আর অবশ্যই ভোট দেব। আমার বাড়ির পাশের কেন্দ্রে হেঁটে হেঁটে গিয়েই ভোট দেব।

ড. কামাল হোসেন জানান, তিনি সকাল ৮-৯ টার মধ্যে তার বাসার পাশে বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এসময় তিনি দেশের ভোটারদের সকাল সকাল ভোট প্রদানের আহ্বান জানান।

Reneta

ড. কামাল হোসেন আরও বলেন, নির্বাচন ঘিরে দেশে উৎসবের আমেজ থাকার কথা৷ কিন্তু মানুষের মনে এখনও সংশয়। এই সংশয় দূর করা দরকার। তার জন্য ভোটারদের বলবো, আপনারা সকাল সকাল ভোট দিতে যান। আপনারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যাবে। তরুণদের ভোট দিতে হবে।

ড. কামাল হোসেন বলেন, মনে রাখবে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাড়াও তবে তুমিই বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন দৃঢ়ভাবে জানান, তার রাজনৈতিক দল ঐক্যফ্রন্ট কোনো অবস্থাতেই ভোট বর্জন করবে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনঐক্যফ্রন্টড. কামাল হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমার শেষ দিন আজ

এপ্রিল ২১, ২০২৬

রিয়াল কোচের মতে লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ ‘জেতা সহজ’

এপ্রিল ২১, ২০২৬

টিম কুকের বিদায়, অ্যাপলে নতুন অধ্যায়

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT