চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামীম ওসমানকে গ্রেপ্তারের খবর গুজব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

সেনাবাহিনীর হাতে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানকে গ্রেপ্তার হওয়ার যে খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

শামীম ওসমান বলেন: নির্বাচন বানচাল করতে যুদ্ধাপরাধী শক্তি ও পাকিস্তানের জঙ্গিবাদী গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করতে ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

শনিবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন: ‘আজ সকাল থেকে বাংলাদেশের এমন কোন প্রান্ত নেই যেখান থেকে আতঙ্কিত হয়ে আমাদের ফোন করা হচ্ছে না। ফেসবুকের মাধ্যমে কিছুসংখ্যক অনলাইন যা আমার মনে হয় ভুয়া, কিছুসংখ্যক নাম-ঠিকানাহীন ব্যক্তি আমাকে নিয়ে খবর ছড়াচ্ছেন। কেবল আমাকে নিয়ে নয়; আমাদের দেশপ্রেমী সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য গুজব ছড়ানো হচ্ছে যে শামীম ওসমানের বাড়ি চারিদিক দিক থেকে ঘিরে রাখা হয়েছে, শামীম ওসমানকে গ্রেপ্তার করা হয়েছে।’

শামীম ওসমান অভিযোগ করেন: যুদ্ধাপরাধী শক্তি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশের শান্তিপূর্ণ নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। যার কারণে তারা সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য অবৈধ পথ বেছে নিয়েছে।

তিনি বলেন: সেনাবাহিনীকে টার্গেট করা ছাড়াও স্বাধীনতাবিরোধী শক্তির এ ধরনের আরো অনেক প্রক্রিয়া থাকতে পারে এবং তারা দেশের বিভিন্ন স্থানে ভায়োলেন্স ঘটাতে পারে। শনিবার রাত থেকে তারা এ ধরনের চেষ্টা করবে। নির্বাচনের দিন হবে তাদের শেষ খেলা।

শামীম ওসমান বলেন: নির্বাচনকে বানচাল করতে যুদ্ধাপরাধী শক্তি ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করতে ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তাই দেশের বিরুদ্ধে এ ষড়যন্ত্র রুখতে গণমাধ্যমসহ সবার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Reneta

এসময় এ ধরনের সব গুজব বন্ধে সংবাদমাধ্যমের সাহায্য কামনা করেন শামীম ওসমান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনশামীম ওসমানসেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT