চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপদ হোক জনগণের ঈদযাত্রা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:১৬ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৮
সম্পাদকীয়
A A

প্রতিবছর দুটি ঈদ করতে যাওয়া মানুষদের ভোগান্তির যেন শেষ নেই। অগ্রিম টিকিটের জন্য যুদ্ধের পরে দূরপাল্লার যানবাহনে করে নাড়ির টানে শেকড়ে ঈদ করতে যাওয়া জনগণকে পদে পদে ভোগান্তির শিকার হতে হয়।

এতো কিছুর পরে কাঙ্খিত যানে চেপে বসলেই বাড়ি যাবার নিশ্চয়তা নেই, সড়ক-মহাসড়কে অপেক্ষা করছে দুর্ঘটনা ও জ্যাম। ট্রেন যাত্রায় কোনো জ্যাম না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপে শিডিউল বিপর্যয় একটি বড় সমস্যা। বাসে অতিরিক্ত ভাড়াসহ অতিরিক্ত যাত্রী, ট্রেনের ছাদে যাত্রী, নৌযানে উপচে পড়া ভিড় সামাল দেওয়া সম্ভবই হয় না নানা কারণে।

এতো সমস্যার মধ্যে আশার কথা হচ্ছে, গতবছর থেকে ঈদযাত্রায় জ্যাম মোটামুটি সহনীয় মাত্রায় ছিল, যা এবছর এখন পর্যন্ত রয়েছে। এছাড়া গত সপ্তাহে বিভিন্ন সড়ক-মহাসড়কে নির্মাণাধীন সড়ক ও সেতুগুলো যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। ট্রেনে কিছুটা বিলম্ব হলেও খুব বড় সমস্যা হচ্ছে না। নৌপথেও ভিড় কমানোর চেষ্টা করছে প্রশাসন।

Banglabid

তবে মহাসড়কে কোরবানি পশু আনা-নেওয়ার কারণে বাড়তি যানবাহন এখন সড়কগুলোতে। এছাড়া রয়েছে অপরিকল্পিত পশুর হাট, প্রশাসনের কঠোর পদক্ষেপের কারণে হাটের সংখ্যা কম হলেও একটা-দুইটা যা বসছে তাতেই সমস্যা তৈরি হচ্ছে।

ঈদযাত্রার আসল পরিস্থিতি বোঝা যাবে মঙ্গলবার থেকে। সোমবার শেষ কর্মদিবসের পরে পূর্ণমাত্রায় ঘরমুখো হবে মানুষ। রাজধানীর আশেপাশের শিল্প এলাকাসহ বিভিন্ন মুখী জনগণের চাপ সামাল দেয়া যেকোনো প্রস্তুতিতেই যে কঠিন, তা অস্বীকার করার উপায় নেই।

প্রতিবছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথ নিরাপদ রাখতে সরকার চেষ্টা এবং যথাযথ ব্যবস্থা নিলে ভোগান্তি কমতে পারে। এছাড়া নিরাপদ যাত্রা নিশ্চিতে পরিকল্পিত ও নিয়মতান্ত্রিকভাবে চলাচলে জনগণও তাদের দায়িত্ব যথাযথ পালন করবেন, এই আমাদের প্রত্যাশা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদযাত্রাঈদযাত্রা স্বস্তিদায়কজ্যাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশেদসহ ৩১ ছাত্রের জামিন

পরবর্তী

৩১ মার্চ পর্যন্ত ৫৯৫৯ শর্টকোড বহাল চায় মোবাইলফোন আমদানিকারকরা

পরবর্তী

৩১ মার্চ পর্যন্ত ৫৯৫৯ শর্টকোড বহাল চায় মোবাইলফোন আমদানিকারকরা

এশিয়াডে যৌন কেলেঙ্কারি, জাপানের চার অ্যাথলেট বরখাস্ত

সর্বশেষ

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT