চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের ফাঁস করা প্রশ্নে নিজেরা সরকারি কর্মকর্তা, কামিয়েছে কোটি টাকাও

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৯:২৫ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
প্রশ্ন ফাঁস-প্রশ্নফাঁস চক্র

মেডিক্যাল, বুয়েটসহ ভর্তি পরীক্ষা আর বিসিএস ও অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্ন লাগাতার আট বছর ধরে ফাঁস করে আসছে একটি চক্র। আট সদস্যের এই চক্রটি প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে কামিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।

এমনকি নিজেদের ফাঁস করা প্রশ্নে নিজেরাই পরীক্ষা দিয়ে সরকারি কর্মকর্তা বনে গেছেও কেউ কেউ!

জনতা ব্যাংকের কর্মকর্তা হাফিজুর রহমান, বিসিএস নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ইব্রাহীম, বিকেএসপি’র সহকারী পরিচালক অলিপ কুমার বিশ্বাস, বিএডিসি’র সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল, নাটোর জেলার ক্রীড়া কর্মকর্তা রাকিবুল হাসান, ব্যবসায়ী তাজুল ইসলাম এবং সাতক্ষীরার রিমন হোসেন – সংঘবন্ধ প্রশ্নফাঁসকারী চক্রের এই আট সদস্য।

রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে এই আটজন। এদের হিসেব থেকে লেনদেন হয়েছে সাড়ে প্রায় ১২ কোটি টাকা।

সম্প্রতি প্রশ্ন ফাঁসকারী চক্রের এই আটজনসহ ১২৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে অভিযোগপত্র দিয়েছে সিআইডি। প্রায় দুই বছর ধরে তদন্ত চালিয়ে এই চক্রের যে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ৪৬ জনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম।

তিনি জানান, নিজেদের ফাঁস করা প্রশ্নে এরা নিজেরাই হয়েছে সরকারি কর্মকর্তা, অন্যদের কাছে প্রশ্ন বিক্রি করেও কামিয়েছে অর্থ।

আইনশৃঙ্খলা বাহিনীকে চ্যালেঞ্জের মুখে ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ফাঁস করেছে তারা। শুধু প্রশ্ন ফাঁসই নয়, বাড়তি অর্থের বিনিময়ে ফাঁস করা প্রশ্নের সমাধানও করে দিত এদের সহযোগী আরেকটি চক্র।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

ট্যাগ: প্রশ্নপ্রশ্ন ফাঁসপ্রশ্নপত্র ফাঁসপ্রশ্নপত্র ফাঁসরোধপ্রশ্নফাঁসফেসবুকে প্রশ্ন ফাঁসভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেরা আলভেজ, পুরস্কারে ব্রাজিলের জয়জয়কার

পরবর্তী

বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন

পরবর্তী
নারায়ণগঞ্জ-বাসচাপায় শিক্ষার্থী নিহত-মোটরসাইকেল

বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন

ভারত-আগ্রা-বাস খাদে পড়ে

ভারতে বাস খাদে পড়ে বহু হতাহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা: জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আগস্ট ৩১, ২০২৬

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি

আগস্ট ৩১, ২০২৬

স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ: সার্জিও গোর

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT