চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিচের সারির দলগুলোর বিপক্ষে দুর্বল রিয়াল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ পূর্বাহ্ণ ০৩, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

গত অক্টোবরে লা লিগায় হারের মুখ দেখা রিয়াল মাদ্রিদ টানা ১১ ম্যাচে অপরাজিত ছিল। নতুন বছরের শুরুতে এলো বড় ধাক্কা। পয়েন্ট টেবিলের ১৬তম স্থানে থাকা গেটাফের কাছে ১-০ গোলে হেরে গেছে স্প্যানিশ টেবিলের শীর্ষে থাকা লস ব্ল্যাঙ্কোসরা।

লা লিগায় পয়েন্ট টেবিলের নিচের দিকের দলগুলোর সঙ্গে যেন সুবিধা করে উঠতে পারছে না স্প্যানিশ জায়ান্টরা। গত ডিসেম্বরে টেবিলের ১৯ নম্বরে থাকা কাদিজের বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট নষ্ট করেছিল আনচেলত্তির শিষ্যরা।

তার আগে গত অক্টোবরে ওসাসুনার সঙ্গেও একই ব্যবধানে মাঠ ছেড়েছিল। সেপ্টেম্বরের শেষদিকে বর্তমানে ১০ নম্বরে থাকা ভ্যালেন্সিয়ার বিপক্ষেও গোলশূন্য ড্র করেছিল। টেবিলের একদম নিচে থাকা লেভান্তের সঙ্গে গত আগস্টে একই ফলাফল।

Banglabid

অপ্রত্যাশিত হারের পর রিয়ালের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো পরিষ্কার বলেছেন, এটি তাদের জন্য বেশ কঠিন ম্যাচ ছিল। একইসঙ্গে তুলনামূলক দুর্বল দলগুলোর বিপক্ষে হোঁচট খাওয়া নিয়েও খোলামেলা কথা বলেছেন।

‘শুধুমাত্র গেটাফের বিপক্ষে নয়, আমরা যখন পয়েন্ট টেবিলের নিচে থাকা পাঁচ দলের সঙ্গে খেলতে নামি, আমাদের সমস্যা ধরা পড়ে। এসব দলের বিপক্ষে আমরা তিন পয়েন্ট তুলতে পারিনি। তাই পরিশ্রম করে এসব নিয়ে কাজ চালিয়ে যেতে হবে।’

‘আমাদেরকে অনেক ভালোকিছু করতে হবে। নির্দিষ্ট কারও কোনো ভুল ছিল না। আমাদেরকে স্বীকার করতেই হবে যে সবাই ভুল করেছি। একমাত্র মিলিতাও সম্প্রতি দলের হয়ে ভালো পারফরম্যান্স করে যাচ্ছে।’

Reneta

‘মনে রাখতে হবে এটি ফুটবল। অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা লড়াই করেছি এবং চেষ্টা করেছি। কিন্তু যেভাবে খেলছি সেটি পাল্টাতে হবে। শিরোপার জন্য আমাদের ম্যাচ খেলার চিন্তা করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাসেমিরোগেটাফেরিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২৯ কোটি ছাড়াল

পরবর্তী

চেলসি পরিস্থিতি ‘হট’: লুকাকু

পরবর্তী

চেলসি পরিস্থিতি ‘হট’: লুকাকু

গণআন্দোলনের মুখে সুদানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT