চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ড-পাকিস্তান: ইতিহাস কী বলছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ২৬, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের টানা দুই হার বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো পাকিস্তানের ডুবতে বসা সেমিফাইনালের স্বপ্নও জাগিয়ে তুলেছে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার পথে অন্যতম কঠিন বাধার নাম নিউজিল্যান্ড। কয়েকঘণ্টা পর দারুণ ছন্দে থাকা কিইউইদের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান। উইলিয়ামসনদের হারাতে পারলে শেষ চারের আশা আরও উজ্জ্বল হবে আমির-সরফরাজদের।

ছয় ম্যাচ শেষে নিউজিল্যান্ডের পয়েন্ট ১১। পাকিস্তানের ৫। তবে তিন ম্যাচ হাতে রেখে এখনো নিউজিল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত হয়নি। সেখানে পাকিস্তানও বাতিলের খাতায় যায়নি।

চলতি বিশ্বকাপে উড়ছে নিউজিল্যান্ড। ৬ ম্যাচের পাঁচটিতে জিতেছে কিউইরা। একটি ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। অপরাজিত থেকেই পাকিস্তানের বিপক্ষে নামছে কেন উইলিয়ামসনের দল। পাকিস্তানের বিপক্ষে জয় যে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে তাদের সেমি নিশ্চিত করবে সেটি জানাই।

Banglabid

সেখানে বিশ্বকাপের চলতি আসরে বেশ অধারাবাহিক পাকিস্তান। তবে সাউথ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচে পাওয়া জয় এবং ইংল্যান্ডের টানা দুটি হার সরফরাজ-আমিরদের চাঙা করবে সেটি বলার অপেক্ষা রাখে না।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান কিছুটা এগিয়ে রয়েছে। ১০৬ বারের সাক্ষাতে পাকিস্তানের ৫৪ জয়ের বিপরীতে নিউজিল্যান্ড জিতেছে ৪৮ ম্যাচে। ১টি ম্যাচ টাই হয়েছে এবং ৩টি ম্যাচ পরিত্যক্ত।

বিশ্বকাপের পরিসংখ্যানও কথা বলছে পাকিস্তানের হয়ে। ৮ বারের সাক্ষাতে ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা ৬টিতে জিতেছে। অন্যদিকে নিউজিল্যান্ড জিতেছে ২টিতে। প্রথম ও শেষ সাক্ষাতে কিউইরা জিতেছে। অন্য ছয়বার টানা জয় পেয়েছে পাকিস্তান। সর্বশেষ ২০১১ বিশ্বকাপে পাকিস্তানকে হারায় কিউইরা।

Reneta

তবে সাম্প্রতিক পারফরম্যান্স নিউজিল্যান্ডের আধিপত্যের কথা বলছে। সর্বশেষ ১৩ বারের সাক্ষাতে পাকিস্তানকে ১২ বার হারিয়েছে তাসমান সাগরপাড়ের দেশটি।

বিশ্বকাপের চলতি আসরে নিউজিল্যান্ড এগিয়ে চলছে দুর্দান্ত গতিতে। পাকিস্তান চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তবে পাকিস্তানকে অনুপ্রেরণা যোগাচ্ছে ১৯৯২ বিশ্বকাপের গৌরবগাথা। সেবার এমন খাদের কিনারা থেকেই ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে যাওয়ার পথে নিউজিল্যান্ডকে পরাজিত করেছিল ইমরান খানের দল। সেমিফাইনালেও তাদের হারিয়ে ফাইনালে গিয়ে বিশ্ব জয় করে এশিয়ার দলটি। অতীত ইতিহাস থেকে অনুপ্রেরণা নিতে পারে ৯২’র বিশ্বচ্যাম্পিয়নরা।

ছন্দে থাকা নিউজিল্যান্ডের বোলাররা ফর্মে রয়েছেন। তবে ওপেনারদের ব্যর্থতা কিউইদের ভাবাচ্ছে। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যের পাশাপাশি টপঅর্ডার ব্যাটসম্যান রস টেলর ও কেন উইলিয়ামসন ছন্দে থাকায় এখনো পর্যন্ত বড় কোনো পরীক্ষায় পড়তে হয়নি তাদের ব্যাটিং লাইনকে। তবে পাকিস্তানের বিপক্ষে কিউইদের জন্য কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।

অন্যদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে টপ ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের পারফরম্যান্স পাকিস্তান শিবিরকে আশ্বস্ত করছে। মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজরাও রয়েছেন ছন্দে। ফলে নিউজিল্যান্ডেরও বড় পরীক্ষাই নেবে সরফরাজের দল।

টিম নিউজ
নিউজিল্যান্ডের একাদশে পরিবর্তন আনার কোনো প্রয়োজন নেই। তবে সম্ভাব্য নকআউটের আগে ঝালিয়ে নেয়ার লক্ষ্যে টিম সাউদিকে পরখ করে নিতে পারে টুর্নামেন্টের অপরাজিত দলটি।

মিডলঅর্ডার সমস্যার সমাধান খুঁজে পেয়েছে পাকিস্তান। পাঁচ নম্বর পজিশনে শোয়েব মালিকের জায়গায় নেমে সাউথ আফ্রিকার বিপক্ষে দারুণ ইনিংস উপহার দিয়েছেন হারিস সোহেল। নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা নেই।

সম্ভাব্য একাদশ
নিউজিল্যান্ড: কলিন মুনরো, মার্টিন গাপটিল, কেন উইলিযামসন, রস টেলর, টম ল্যাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, জেমস নিশাম, মিচেল স্যান্টেনার, ম্যাট হেনরি/টিম সাউদি, লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

পাকিস্তান: ইমাম-উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও শাহিন আফ্রিদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণা করল যুক্তরাষ্ট্র

পরবর্তী

বাবার সঙ্গে সালমানের গান

পরবর্তী

বাবার সঙ্গে সালমানের গান

'কটরেল স্যালুটে' মজেছে ইংল্যান্ড

সর্বশেষ

দলের ভেতরের আবহ ও বিশ্বাসের যে বিষয়গুলো জানালেন সিমন্স

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

আগস্ট ২০, ২০২৬

‘ভারতে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রায় ৮শ’ মার্কিন সেনা হতাহত

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT