চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নার্গিসের বাঁচার সম্ভাবনা ৫ থেকে ১০ শতাংশ: চিকিৎসক

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
৫:৩১ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

সিলেটে কথিত প্রেমিকের চাপাতির কোপে আহত খাদিজা আক্তার নার্গিসের মাথার খুলিতে জটিল অস্ত্রোপচার শেষ হয়েছে। তবে ৭২ ঘণ্টার আগে তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। এসময়ে তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

অবশ্য স্কয়ার হাসপাতালের
‘মেডিসিন এন্ড ক্রিটিক্যাল কেয়ার’ বিভাগের কনসালট্যান্ট মির্জা নাজিম
উদ্দীন জানিয়েছেন, নার্গিসের বাঁচার সম্ভাবনা ৫ থেকে ১০ শতাংশ।

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অস্ত্রোপচার করা হয় নার্গিসের। রাজধানীর স্কয়ার হাসপাতালের নিউরো সার্জন ডা. রেজাউল সাত্তারের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করা হয়।

Banglabid

ঘটনার পর নার্গিসকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মধ্যরাত পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। অস্ত্রোপচার হলেও তার অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার ভোরে অ্যাম্বুলেন্সযোগে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে নার্গিসকে লাইফ সাপোর্টে রাখা হয়।

সোমবার বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে কুপিয়ে জখম করে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল আলম। তিনি শাবি ছাত্রলীগের সহসম্পাদক।

এ ঘটনার পর এমসি কলেজের শিক্ষার্থীরা হামলাকারী বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। গণপিটুনিতে আহত বদরুলকেও ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

Reneta

নার্গিসের স্বজনরা জানান, তার মাথায় ৫-৬টি কোপ দেওয়া হয়েছে। চিকিৎসকরা কোনো আশ্বাস দিতে পারেননি। তারা বলেছেন পরিস্থিতি ভালো না। কোপে মারাত্মক জখম হয়েছে নার্গিস।

নার্গিসকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবারই সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

সোমবার বিকেলে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর এমসি কলেজ মসজিদের পেছনে শিক্ষার্থীদের সামনে চাপাতি দিয়ে কোপাতে থাকে বদরুল। পরে নার্গিসের চিৎকার শুনে লোকজন এগিয়ে যায়। তারা নার্গিসকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদিজা আক্তার নার্গিসসিলেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারত আক্রান্ত হলে তার পাশে থাকবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

তাহমিদের জঙ্গি সম্পৃক্ততা পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

তাহমিদের জঙ্গি সম্পৃক্ততা পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্মার্ট কার্ডে শুধু ক্রিকেটেই স্মার্টনেস!

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT