চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী সদস্য রাখতে বলাকে ‘অনধিকার চর্চা’ মনে করে জমিয়তে উলামা

নাসিমুল শুভ নাসিমুল শুভ
২:০৫ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
জমিয়তে উলামার নেতারা নারী সদস্য রাখতে বলাকে অনধিকার চর্চা বলে মন্তব্য করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দলগুলোর সর্বস্তরে নারী সদস্য অন্তর্ভূক্তিতে নির্বাচন কমিশনের বাধ্যবাধকতাকে ‘অনধিকার চর্চা’ বলে মন্তব্য করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। তাই ৩৩ শতাংশ নারী সদস্য রাখার বিধান শিথিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, নির্বাচনে সেনা মোতায়েনসহ কমিশনের কাছে ১১ দফা জানিয়েছে তারা।

নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপে অংশ নিতে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় নির্বাচন ভবনে আসে জমিয়তে উলামায়ে ইসলামের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল। প্রায় দেড় ঘণ্টার সংলাপ শেষে প্রতিনিধিদলের নেতা এবং দলীয় মহাসচিব মাওলানা নূর হোছাইন কাসেমী তাদের বক্তব্যের সার-সংক্ষেপ তুলে ধরেন।

তিনি বলেন, ‘তথাকথিত প্রগতিশীল দেশেও দলের সর্বস্তরে নারী সদস্য রাখার এমন বিধান নেই। দলগুলো নিজেদের প্রয়োজনে নারী সদস্য নির্ধারণ করবে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অতি উৎসাহ দেখানোর প্রয়োজন নেই।’

Banglabid

সাংগঠনিক এই বিষয় ছাড়াও আগামী নির্বাচনকে সামনে রেখে আর ১০টি বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন বলে জানান জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব।

তত্ত্বাবধায়ক সরকারের গ্রহণযোগ্যতা আছে জানিয়ে তিনি বলেন,‘দলীয় সরকারের অধীনে এ পর্যন্ত হওয়া সব নির্বাচন নিয়ে নানা অভিযোগ রয়েছে। অথচ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা নির্বাচনগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।’

নির্বাচনে সেনা মোতায়েন চেয়ে কাসেমী বলেন, ‘দলীয় ক্যাডার ও সন্ত্রাসীদের থেকে নির্বাচনকে মুক্ত রাখতে তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচন পরবর্তী ১৫ দিন পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ করেছি।’

Reneta

এসব দাবি ছাড়াও অবৈধ নাগরিকদের ভোটার না করা, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং কালো টাকার মালিকদের নির্বাচনে অংশ নেয়া বন্ধের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিইসির সংলাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পেলের ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙতে পারল না রিয়াল

পরবর্তী

দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে থাকে: ওবায়দুল কাদের

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে থাকে: ওবায়দুল কাদের

মন্দির ভাংচুরের বিষয়ে বিএনপির নিন্দা ও প্রতিবাদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT