চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে সংঘর্ষে মেয়র আইভীসহ শতাধিক আহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সাংসদ শামীম ওসমান ও মেয়র আইভী সমর্থকদের সংঘর্ষে মেয়র আইভী, সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছে। প্রকাশ্যে অস্ত্রের মহড়াসহ দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই শতাধিক শর্ট গানের ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। মঙ্গলবার বিকেলে নগরীর চাষাঢ়া এলাকায় এ ঘটনা ঘটে।

সাংসদ শামীম ওসমান নগরীর ফুটপাতে বিকেল থেকে উচ্ছেদ করা হকারদের বসানোর ঘোষণা দেয়ার প্রতিবাদে নগর ভবন থেকে পায়ে হেঁটে মেয়র আইভী তার নেতাকর্মীদের নিয়ে মিছিলসহ চাষাঢ়ায় আসেন। মুক্তি জেনারেল হাসপাতালে সামনে এলে প্রতিপক্ষ তাদেরকে লক্ষ্য ইট পাটকেল নিক্ষেপ করে। নেতাকর্মীরা আইভীকে মানব ঢাল তৈরী করে রক্ষা করে।

ইট পাটকেল থেকে রক্ষা করতে সমর্থকরা ঘিরে রাখে আইভীকে।
ইট পাটকেল থেকে রক্ষা করতে সমর্থকরা ঘিরে রাখে আইভীকে।

এরপর থেকে চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা। বিকেল সাড়ে চারটা থেকে বিকাল পাচটা পর্যন্ত সংঘর্ষ চলে। পুলিশের সঙ্গে শামীম ওসমান সমর্থক ও হকারদের ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ দুই শতাধিক রাউন্ড শর্ট গানের ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।
নগরীর চাষাঢ়া থেকে দুই নং রেল গেইট পর্যন্ত বঙ্গবন্ধু সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হকারদের সমর্থনে সংসদ সদস্য শামীম ওসমান রাজপথে নেমে এসে হকারদের পক্ষ নিয়ে বঙ্গবন্ধু সড়কে অবস্থান করেন। আহত আইভী  প্রাথমিক চিকিৎসার পর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে অবস্থান নেন।

আগ্নেয়াস্ত্র হাতে এক হামলাকারী।
আগ্নেয়াস্ত্র হাতে এক হামলাকারী।
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংসদদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেবে আমারএমপি ডটকম

পরবর্তী

শাম্মী আখতারের দাফন বুধবার, সমাহিত হবেন শাহজাহানপুর

পরবর্তী

শাম্মী আখতারের দাফন বুধবার, সমাহিত হবেন শাহজাহানপুর

বার্সায় নেইমারকে ভোলাচ্ছেন পাউলিনহো

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT