চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে একই পরিবারের ৫ জন হত্যায় আটক ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৩ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের সদর থানার দুই নম্বর বাবুরাইল এলাকায় একটি ফ্ল্যাটে ২ শিশুসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় অজ্ঞাত ৬ জনের নামে মামলা করেছে পুলিশ। এছাড়া দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের কারণে আটক দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ। 

পুলিশের ধারণা, পারিবারিক শত্রুতা ও আর্থিক লেনদেনের জের ধরে হত্যাকাণ্ডটি হয়েছে।

নিহতরা হলেন তাসলিমা বেগম, তার ১০ বছরের ছেলে শান্ত, ৫ বছরের মেয়ে সুমাইয়া, তাসলিমার ভাই মোরশেদুল এবং তার জা লামিয়া বেগম। শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে মৃতদেহগুলো ওই বাড়িতে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Banglabid

সিআইডি নারায়ণগঞ্জ অফিসের সহকারী পুলিশ সুপার (এএসপি) এহসান উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাতের পর তাদেরকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এহসান উদ্দিন চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। দেনা-পাওনা সর্ম্পকে কোনো ঘটনা থাকতে পারে বা অন্য কোন কারণে এই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। অথবা তাদেরকে অচেতন করেও হত্যা করা হয়ে থাকতে পারে। আঘাতের ধরণ একই রকম বলে জানান তিনি।

হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত সে ব্যপারে এখনও নিশ্চিত হওয়া না গেলেও ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের ধারণা খুনিরা নিহতদের পূর্বপরিচিত হতে পারে। বাড়িটিতে আগেও তাদের যাতায়াত ছিলো। বাইরে থেকে তালা আটকানো অবস্থায় নিহতদের লাশ উদ্ধার করা হয়।

Reneta

পুলিশ জানিয়েছে, খানকার মোড়ে অবস্থিত ৬ তলা ভবনের মালিক আমেরিকা প্রবাসী ইসমাইল হোসেন। তারই বাড়ের ভাড়াটের ঘরের দরজা অনেকক্ষণ তালাবদ্ধ দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। তারা জানালা দিয়ে দেখতে পায় ঘরের ভেতরে ৫ জনের মৃতদেহ পড়ে আছে। পরে পুলিশ দরজা ভেঙ্গে ঘরে ঢোকে।

ওই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে শত শত মানুষ বাড়িটিকে ঘিরে ভীড় জমায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাসাটি পুলিশ ঘিরে রেখেছে। ঘটনাস্থলে পুলিশ কাউকে ঢুকতে দিচ্ছে না।

যথাযথ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জে হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেট্রোরেল নিয়ে যে চিন্তা আটকে যাচ্ছে হলের ছাদে

পরবর্তী

সিরিজ হার থেকে বাঁচতে লড়ছে ভারত

পরবর্তী

সিরিজ হার থেকে বাঁচতে লড়ছে ভারত

শেষ হলো বিশ্ব ইজতেমা ২য় পর্ব

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT