অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ সিরিজ বাঁচাতে লড়ছে ভারত। মেলবোর্নে টসে জিতে অস্ট্রেলিয়া সফরকারী ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। আজকের ম্যাচ হারলেই সিরিজ হারাবে ভারত।
ভারতীয় দলে আজকের ম্যাচের জন্য দুই অলরাউন্ডার খেলোয়াড়ের অভিষেক হয়েছে। রিশি ধাওয়ান মিডল অর্ডার ব্যাটসম্যান ও ডানহাতি মিডিয়াস পেসার অপরদিকে গুরকিরাত সিং মান নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও অফ স্পিনার।
প্রথম দু’টি ওয়া্নডেতে ভালো ব্যাটিং করে তিন’শর উপরে রান করলেও বোলার আর ফিল্ডারদের ব্যর্থতায় ম্যাচ হারে ধোনির টিম ইন্ডিয়া।







