চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমায়া আমার জন্মদিনের আনন্দে পূর্ণতা এনে দেয়: মুস্তাফা মনোয়ার

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
৫:৩৬ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৭
বিনোদন
A A
মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ার বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। বাংলাদেশে পাপেটের (পুতুল নাচ) বিকাশ,  শহীদ মিনারের পেছনে লাল রংয়ের  সূর্যের প্রতিরূপ স্থাপনসহ শিল্পকলার সব ক্ষেত্রেই ছিল তার স্বতঃস্ফূর্ত পদচারণা। ১৯৭২ সালে বিটিভি থেকে প্রচারিত শিশু প্রতিভা বিকাশের লক্ষ্যে জনপ্রিয় ‘নতুন কুঁড়ির’ রূপকার তিনি। এছাড়া ১৯৭৩ সালে তৈরি করেছিলেন ‘রক্তকরবী’ নাটক। কর্মজীবনেও তিনি সরকারী উচ্চপদস্থ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। ৮৩ বছরে পা রাখবেন তিনি। জন্মদিনের আনন্দ উদযাপনসহ শিল্পকলার নানা বিষয় নিয়ে কথা বললেন তিনি। আজ বৃহস্পতিবার রাত ৯.৩০ মিনিটে অনুষ্ঠানটি চ্যানেল আইতে দেখানো হবে। এই প্রথমবারের মতো তিনি স্বপরিবারে টিভি পর্দায় হাজির হচ্ছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মৌসুমী বড়ুয়া।

শুভ জন্মদিন

ধন্যবাদ

Banglabid

কেমন আছেন?

ভালো আছি। খুব ভালো আছি আমি।

জন্মদিনের আনন্দকে কিভাবে উপভোগ করছেন?

Reneta

ভীষণ উপভোগ করছি। সুস্থ থেকে আপনজনদের পাশে নিয়ে জন্মদিন উদযাপন করছি, এটাই তো অনেক বড় পাওয়া।

ছোটবেলায় জন্মদিনকে কিভাবে উপভোগ করতেন?

আমাদের সময়ে তো জন্মদিনটা সেভাবে উদযাপন করা হতো না। তবে মজা হতো। ভাইবোনদের মধ্যে সবার ছোট আমি।  তাই ছোটবেলায় মাকে হারালেও, তারা সেই অভাব আমাকে কখনও বুঝতেই দেননি। অনেক আদর, স্নেহ আর ভালোবাসা পেয়েছি তাদের কাছে থেকে।

ছোটবেলার জন্মদিনের কোনো স্পেশাল গিফটের কথা মনে পড়ে?

হ্যাঁ হ্যাঁ, সেকথা আমার ভীষণ মনে পড়ে। কবে সেটা মনে নেই, তবে অনেক ছোটবেলায় এক জন্মদিনে বাবা আমাকে একটা পিয়ানো এনে দিয়েছিলেন। সেটা পেয়ে আমার ভীষণ আনন্দ লেগেছিল। আজও সেই পিয়ানোর স্মৃতি মনে পড়ে।

এখন জন্মদিনে কি আপনার জন্য কোনো স্পেশাল গিফট থাকে?

আমার এখনকার জন্মদিনে স্পেশাল গিফট আমার ৬ বছরের নাতনি আমায়া।  ওকে পাশে নিয়ে জন্মদিনের কেক কাটতে পারার চেয়ে বড় গিফট আর আনন্দ আমি এখন কোথাও খুঁজে পাই না।  আমায়া আমার জন্মদিনের আনন্দে পূর্ণতা এনে দেয়।

আপনার ধ্যান-জ্ঞান তো ছবি আঁকা 

হ্যাঁ, তা ঠিক। তবে তার বাইরে আরেকটি কথা বলতে হবে, আমি গান গাইতেও অনেক পছন্দ করি। ছোটবেলা থেকে নিয়মিত গান শিখেছি আমি। এখনও হারমোনিয়াম বাজিয়ে নিয়মিত গান গাই।

শিশু প্রতিভা বিকাশে আপনার অবদান তো চিরস্মরণীয়

আসলে শিশুদের জন্য আমাদের সবার দায়িত্ব রয়েছে। শিশুমনকে বুঝতে হবে সবার আগে। ওরা কি চায় তার মূল্য দিতে হবে সব থেকে বেশি। ওরা তো আমাদের সম্পদ।

এই প্রজন্মের জন্য আপনার কোনো উপদেশ আছে?

আমি তাদের সবাইকে বলবো তোমরা যা করবে, মনোযোগ দিয়ে করবে, যত্ন নিয়ে করবে। যত্ন নিয়ে যা করা হবে, তাতেই কোনো না কোনো ফল আসবে। আর দৃঢ় প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যেতে হবে সবসময়।

আপনাকে আবারও জন্মদিনের শুভেচ্ছা, ভালো থাকবেন।

তোমাকেও ধন্যবাদ।

 

এই প্রথমবারের মতো তিনি স্বপরিবারে টিভি পর্দায় হাজির হচ্ছেন।

 

 

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুস্তাফা মনোয়ার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্যা দুর্গত ও রোহিঙ্গাদের পাশে ইউনিসেফ

পরবর্তী

বাসে গণধর্ষণের পর হত্যা: রূপার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

পরবর্তী

বাসে গণধর্ষণের পর হত্যা: রূপার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে মাশরাফী বিন মর্তুজা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এসিআই পাওয়ার টিলারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফী

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT