চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে কিডনি চুরির মামলায় প্রতিবেদন জমা দিতে আদালতের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৭
জনপদ, নাটোর
A A

নাটোরে রোগীর দেহ থেকে কিডনি চুরির মামলায় জাতীয় কিডনি ইনস্টিটিউটের পরিচালককে রোগীর শরীর পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বেলা ১২টার দিকে নাটোর সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত-১ এর বিচারক শামসুল আল-আমীন এই আদেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বকুল হোসেন জানান,  এর আগে ৮ ফেব্রুয়ারী একই আদালতের বিচারক চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্রসহ ভিকটিম এবং বাদীকে স্বশরীরে আজকে আদালতে হাজির হওয়ার  নির্দেশ দিয়েছিলেন।

আজ চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র, ভিকটিম এবং বাদী স্বশরীরে আদালতে হাজির হলে আদালতের বিচারক আগামী ৩০ মার্চের মধ্যে রোগীর শরীর পরীক্ষা-নিরীক্ষা  করে তার প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য জাতীয় কিডনি ইনস্টিটিউটের  পরিচালককে  নির্দেশ দেন।

Banglabid

মামলার সূত্রে জানা যায়, গত দেড় বছর আগে পেটে ব্যাথা নিয়ে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের জনসেবা হাসপাতালে ভর্তি হন সিংড়া উপজেলার ফজলু বিশ্বাসের স্ত্রী আসমা বেগম। পরে পরীক্ষা-নিরীক্ষায় কিডনিতে পাথর ধরা পড়লে অপারেশন করান তিনি।

কিন্তু অপারেশনের পর থেকে আরো অসুস্থ হয়ে পড়লে সম্প্রতি একই হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর  ডান পাশের একটি কিডনি না থাকার বিষয়টি ধরা পড়ে। পরবর্তীতে নাটোর, বগুড়াসহ বিভিন্ন স্থানে পরীক্ষা-নিরীক্ষা করানো হলে কিডনি না থাকার বিষয়টি স্পষ্ট ধরা পড়ে। এরপর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য অভিযুক্ত চিকিৎসক, হাসপাতালের পরিচালক ও অজ্ঞানকারী চিকিৎসকের নামসহ অজ্ঞাত আরও ৭/৮ জনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেন ভিকটিম আসমা বেগমের স্বামী ফজলু বিশ্বাস ।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচন কমিশন গঠনের গেজেট বাতিল চেয়ে করা রিট খারিজ

পরবর্তী

চুরাশি বছর বয়সে অনাবিল বসন্ত

পরবর্তী

চুরাশি বছর বয়সে অনাবিল বসন্ত

বসন্তের ফেরিওয়ালা

সর্বশেষ

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা: সিরাজ ও শামীমের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আগস্ট ২৪, ২০২৬

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT