চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুরাশি বছর বয়সে অনাবিল বসন্ত

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৪:০০ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৭
লাইফস্টাইল
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এসেছেন রওশন আরা। বসন্ত উৎসবে মাথায় ফুলের মুকুট, গায়ে বাসন্তি পোশাক, মুখে আবির মাখিয়ে রিকশা চড়ে এলেন। সঙ্গে ছিলেন মেয়ে, মেয়ের জামাই এবং নাতনী। তার চওড়া হাসি যেনো বলে দেয় ‘বসন্ত এসে গেছে’।

হাজারো নারীর ভিড়ে ৮৪ বছরের রওশন আরার সঙ্গে কথা বলার লোভ সামলানো গেল না।তার কাছে গিয়ে যখন জানতে চাইলাম  ‘কেমন লাগছে’, দীর্ঘ হাসি দিয়ে বললেন, ‘খুব ভালো।’

রওশন আরার সঙ্গে আসা মেয়ে কানিজ নাছরীন বলেন, তার মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তিনি নিজেও পড়েছেন একই বিশ্ববিদ্যালয়ে। এখন তার মেয়ে এবং রওশন আরার নাতনীরা পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে মা ও নানীর মতো রোকেয়া হলে থাকেন অদৃতা ও অর্থী। কানিজ বলেন, ‘মায়ের সঙ্গে এবার  বসন্ত উৎসব কাটিয়েছি।

এর কারণ হলো  মা আমাদের হাতে ধরে প্রথম মেলায় নিয়ে গেছেন। সমাজে মনে করা হয় বয়স্ক মানুষ মানেই নিজেকে গুটিয়ে নেয়া। বয়স মানেই ঝরা পাতা। তাদের মনে রঙ নেই। এই ধারণাটি ভুল প্রমাণ করে দিলেন এই ভদ্রমহিলা। কেননা আমাদের মনে উনারাই রঙের সূচনা করেন। তাহলে কেন উনাদের প্রতি আমাদের মিথ্যা অভিমান? ঘরের কোণে তাদের রেখে আনন্দ করলে সেই আনন্দের পূর্ণতা পায় না।’

এই ঘটনা গোচরে এনে জানতে চাইলে সলিমুল্লাহ কলেজের অর্থনীতির সহযোগী অধ্যাপক কানিজ নাছরীন বলেন, বয়স্কদের বৃদ্ধনিবাসে না রেখে সামাজিক অনুষ্ঠানগুলোয় সম্পৃক্ত করা উচিৎ।

ছবি: ওবায়দুল হক তুহিন

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বসন্ত উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT