চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকের শিল্পীরা শিডিউল ফাঁসায় না: চলচ্চিত্রের অনুষ্ঠানে মনিরা মিঠু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৯
বিনোদন
A A

চলচ্চিত্রের অনেক শিল্পীর বিরুদ্ধে শোনা যায় তারা দেরি করে শুটিংয়ে আসেন। এতে প্রযোজকের অতিরিক্ত টাকা খরচা হয়। শুক্রবার সন্ধ্যায় ‘আদম’ চলচ্চিত্রের মহরতে এমন অভিযোগ করলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

সেখানে উপস্থিত ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। তিনি এ চলচ্চিত্রে অভিনয় করছেন বিধায় মহরতে হাজির ছিলেন। নির্মাতা গুলজারের এমন কথায় মনিরা মিঠু বলেন, নাটকের শিল্পীরা শিডিউল ফাঁসায় না। তারা সকাল ৮ কিংবা ৯ টায় সেটে আসে। রাত ২ টা পর্যন্ত কাজ করেন।

চলচ্চিত্রের শিল্পীদের নিয়ে শিডিউল ফাঁসানোর কথা শোনা গেলেও নাটকের শিল্পীরা এটা করেন না বলে জানান এই অভিনেত্রী।

নিজের উদাহরণ টেনে মনিরা মিঠু বলেন, ১০৪ ডিগ্রী জ্বর নিয়েও আমি এফডিসিতে একটি রান্নার অনুষ্ঠানের শুটিং করছি। শরীর এতো খারাপ থাকার পরেও একদিনও শুটিংয়ে দেরি করে আসিনি। শুধু আমি নই, নাটকে যারা কাজ করেন তারা প্রত্যেকেই এমন। কেউ শিডিউল দিয়ে ফাঁসায় না, দেরি করে সেটে আসার প্রশ্নই আসেনা।

মহরতে উপস্থিত থেকে মনিরা মিঠু জানান, তিনি ‘আদম’ চলচ্চিত্রে একজন সৎ মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। বললেন, এ ধরণের চরিত্রে কাজ করতে চাইনি। কিন্তু পরিচালক নাছোড়বাদা। যতবার তাকে ফিরিয়ে দিয়েছি ততবার সে বলেছে আমাকে নাকি লাগবেই। পরে চিত্রনাট্য পরিবর্তন করে কাজটি করতে রাজি হয়েছি।

আদমের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইয়াশ রোহান, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, মুনিরা মিঠু, অ্যালেন শুভ্র, আফফান মিতুল, হৃদ্য। চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছেন আবু তাওহীন হিরন। ২৬ জুলাই থেকে আদমের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

ট্যাগ: অ্যালেন শুভ্রআফফান মিতুলইয়াশ রোহানঐশীমনিরা মিঠুমুনিরা মিঠুরাইসুল ইসলাম আসাদলিড বিনোদনশহীদুজ্জামান সেলিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারী বর্ষণে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ

পরবর্তী

টাঙ্গাইলে নিখোঁজের ৫ দিন পর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

পরবর্তী

টাঙ্গাইলে নিখোঁজের ৫ দিন পর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

জিয়া হত্যাকাণ্ডে মামলা কেন চললো না: তথ্যমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT