নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে বিনিয়োগ এবং পোর্টফোলিও ব্যবস্থাপনা ভিত্তিক আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্টস অপটিমিটি ২০১৯’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯ আগস্ট সন্ধ্যা ৬ টায়।
যেখানে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পেতে যাচ্ছে ১ লাখ টাকা। প্রথম এবং দ্বিতীয় রানারআপ পাবে যথাক্রমে ৬০ হাজার এবং ৪০ হাজার টাকা।
এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ১৬টির অধিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোড-শো, যার মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো। গতবছর আয়োজিত এই প্রতিযোগিতায় ১৩টি বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রায় ১৫০ এরও বেশি দল অংশগ্রহণ করেছিল।
প্রতিযোগিতাটিতে কো-স্পন্সর হিসেবে থাকছে ‘সিটি ব্যাংক’ ও ‘মার্কেন্টাইল ব্যাংক’। এছাড়াও এসোসিয়েটেড স্পন্সর হিসেবে থাকছে ‘গোল্ডমার্ক বিস্কিট’ ও ‘ভ্যানগার্ড এসেট ম্যানেজমেন্ট লিমিটেড’।মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আই ও চ্যানেল আই অনলাইন।










