চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থের সঙ্গে আলোচনায় বসতে চায় সাউথ কোরিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়া

দুই দেশের মধ্যে মধ্যে সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়ার উত্তেজনার মধ্যেই নর্থ কোরিয়া সঙ্গে সামরিক বৈঠকে বসার প্রস্তাব দিয়েছে সাউথ কোরিয়া।

গত ৪ জুলাই নর্থ কোরিয়া দূরপাল্লার আন্তঃমহাদেশীয় মিসাইল পরীক্ষার পর বেড়ে যাওয়া উত্তেজনার কয়েক সপ্তাহ পর সমাধানের আশায় এই আলোচনার সিদ্ধান্ত নিলো দেশটি।

সাউথ কোরিয়া প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুহ চু সুক এক প্রেসব্রিফিংয়ে জানিয়েছেন, দুই দেশের অসামরিক এলাকা পানমুনজাম কম্পাউন্ডের ভেতর টোঙ্গিলগাক নামের একটি নর্থ কোরীয় ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। বৈঠকের জন্য ২১ জুলাই সম্ভাব্য তারিখ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, নর্থ কোরিয়া এ ব্যাপারে ইতিবাচক সাড়াই দেবে।

নর্থ কোরিয়া এ প্রস্তাব গ্রহণ করলে তা হবে ২০১৫ সালের পর দেশ দু’টির মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।

সাউথের এক সিনিয়র কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, দুই কোরিয়ার সীমান্তে সামরিক উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন সব ধরণের কর্মকাণ্ড বন্ধের লক্ষ্যে ওই বৈঠকে আলোচনা হবে।

মিসাইল-নর্থ কোরিয়া
হুয়াসং-১৪ মিসাইল

সাউথ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জাই ইন ক্ষমতা গ্রহণের পর থেকেই বেশ কয়েকবার নর্থের সঙ্গে সম্পর্ক ভালো করার ইঙ্গিত দিয়েছেন।

জার্মানির বার্লিনে সম্প্রতি এক ভাষণে তিনি বলেন, নর্থের সঙ্গে তার সংলাপ আগের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বেশি জোরদার। তাদের সঙ্গে সাউথ কোরিয়া সরকারের একটি শান্তি চুক্তি সইয়ের ব্যাপারেও আলোচনা হচ্ছে বলে জানান তিনি।

কিন্তু এরপরও এবারের করা ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি সাউথ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নর্থ কোরিয়ার সম্পর্ককে আরও জটিল এবং শত্রুভাবাপন্ন করে তুলছে।

ট্যাগ: নর্থ কোরিয়াসাউথ কোরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বজিৎ হত্যা মামলায় হাইকোর্টের রায় ৬ আগস্ট

পরবর্তী

রাজধানীর ব্যস্ত সড়কে ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা

পরবর্তী
গুলিবিদ্ধ

রাজধানীর ব্যস্ত সড়কে ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

অসুস্থ হয়েও অনশনে অনড় জাবির পাঁচ শিক্ষার্থী

সর্বশেষ

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT