চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নবীনদের সঙ্গে বাবার গানে কণ্ঠ দিলেন শাওন

মেহেদী মাসুদ মেহেদী মাসুদ
৫:৪৪ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A
ভেলবেট উইংসের সঙ্গে শাওন মাহমুদ (মাঝে)

ভেলবেট উইংসের সঙ্গে শাওন মাহমুদ (মাঝে)

বাবা শহীদ আলতাফ মাহমুদের সুর করা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটি এবার ভেলবেট উইংসের সাথে গেয়েছেন শাওন মাহমুদ। গানটির মিউজিক ভিডিওতেও অংশ নিয়েছেন তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে গানটি প্রকাশ করা হলো ইউটিউব আর ব্যান্ডটির ফেসবুক পেজে।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ পুরো গানটি ২০১৪ সালে প্রথম অবসকিওরের সাথে গেয়েছিলেন শাওন মাহমুদ। তিনি বলেন, ‘দুই বছর আগেই আমি বলেছিলাম, নতুন প্রজন্মের যারা গানটি গাইতে চায়, আমি তাদের সহযোগিতা করব। ভেলবেট উইংস একেবারেই নতুন। ওদের আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। পুরো গানটি নয়, এখানে আমরা গানটির প্রথম ছয় লাইন গেয়েছি। আগামীতে আরও নতুনদের সঙ্গে গানটি করার ইচ্ছা আছে। আমি চাই, প্রজন্ম থেকে প্রজন্মে বাবার গানটির চর্চা হউক।’

ভেলবেট উইংসের সদস্য রাজ জানান, ২০১৪ সালের শেষ দিকে তারা গানটির ইনস্ট্রুমেন্টাল ভার্সন প্রকাশ করেন। ওই কাজটি তারা করেছিলেন পুরোপুরি ঘরোয়াভাবে। তখন ইউটিউব আর ব্যান্ডটির ফেসবুক পেজে দেওয়ার পর দারুণ সাড়া পেয়েছিলেন সবার কাছ থেকে। ইনস্ট্রুমেন্টাল ভার্সন শেয়ার করেন শাওন মাহমুদও। এরপর ফেসবুকের মাধ্যমে শাওন মাহমুদের সঙ্গে তাদের যোগাযোগ এবং পরিচয় হয়।

Banglabid

রাজ বলেন, ‘এবার আমরা শতভাগ পেশাদারি ভাবে কাজটা করেছি। একটি পেশাদার টিম এখানে কাজ করেছে—গান রেকর্ডিং, মিউজিক ভিডিও তৈরি, পুরো ব্যাপারটিতেই।

শাওন বলেন, ‘নতুন কাজটির ব্যাপারে ভেলবেট উইংস আমার সঙ্গে ১০ দিন আগে যোগাযোগ করে। এরপর সবাই মিলে পরিকল্পনা করে আমরা কাজটি করেছি।’

ভেলবেট উইংসের সদস্যরা হলেন রাজ (অ্যাকুস্টিক গিটার ও কণ্ঠ), তুষার (লিড), রাশাদ (বেস), রিফাত (কি–বোর্ড) ও নাজিদ (ড্রামস)।

Reneta

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন অংকুর ও সানি। প্রযোজনা করেছে রয়বক্স।

ফেসবুকে শাওন ও ভেলবেট উইংসের গানটি পাওয়া যাবে www.facebook.com/velvetwingslive ঠিকানায়।

শাওন মাহমুদ ও ভেলবেট উইংসের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।

https://www.youtube.com/watch?v=okqxYNLayoc

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাওন মাহমুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরাজগঞ্জের তাড়াশে আবাদি জমি কেটে পুকুর

পরবর্তী

দল নির্বাচন সঠিক হয়েছে: রকিবুল

পরবর্তী

দল নির্বাচন সঠিক হয়েছে: রকিবুল

জনপ্রিয়তায় এখনো প্রথম সারিতে মোস্তাফিজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ‘রোহিঙ্গা সংকটের ১০ বছরে: মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: শামা ওবায়েদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

মাঠেই মৃত্যু, ম্যাচ চলাকালীন কী ঘটেছিল পর্তুগিজ মিডফিল্ডারের সাথে

আগস্ট ২৩, ২০২৬

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT