চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দল নির্বাচন সঠিক হয়েছে: রকিবুল

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৪৭ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দলে রাখা হয়েছে পাঁচ পেসার। পর্যাপ্ত বিশ্রাম দিয়ে পেসারদের খেলানো ও ঘরোয়া ক্রিকেটে পরিশ্রম করে যারা ফিটনেসের উন্নতি করেছেন তাদের দলের সঙ্গে রেখে আরও উন্নতি করানোর চিন্তা থেকেই পাঁচ পেসার রাখা হয়েছে। দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর ব্যাখ্যায় বিষয়টি উঠে এসেছে।

টেস্ট দলে পাঁচ পেসার রাখার পেছনে মিনহাজুলের দেয়া যুক্তিকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘প্রধান নির্বাচক যে যুক্তি দিয়েছেন তা ঠিক আছে। ভবিষ্যতের কথা চিন্তা করাটা সবসময়ই ভালো। দল নির্বাচন সঠিক হয়েছে।’

টেস্ট দলে মোসাদ্দেক হোসেন সৈকতের অন্তর্ভুক্তি নিয়েও খুশি রকিবুল হাসান। তিনি বলেন, ‘মোসাদ্দেকদের মতো প্লেয়ারদের তো আনতেই হবে। এরা তো তৈরি হয়ে আছে। সামনে যখন সিনিয়র প্লেয়াররা চলে যাবে তখন সেই জায়গাগুলো তো পূরণ করতে হবে। সেই দ্বিতীয় লাইনআপ এখন থেকেই খেলিয়ে খেলিয়ে তৈরি করাটা সমীচীন হবে। সেটি হচ্ছেও।’

Banglabid

সাবেক এ অধিনায়কের প্রত্যাশা ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা টেস্টে কাজে লাগাবেন মোসাদ্দেক, ‘ঘরোয়া ক্রিকেটে মোসাদ্দেক অনেক ভালো খেলে। আমি আশাবাদী এই অভিজ্ঞতা সে টেস্টে কাজে লাগাতে পারবে।’

ভারত সফরের দলে থাকা তিন পেসারের সঙ্গে যোগ হয়েছেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। পুরোপুরি ফিট হতে না পারায় বাদ পড়েছেন ইমরুল কায়েস। দ্বিতীয় টেস্টের আগে ডাক্তার-ফিজিওর চূড়ান্ত ছাড়পত্র পেলে ইমরুলের দলে ঢুকতে কোনো বাধা থাকবে না, জানিয়েছেন মিনহাজুল আবেদিন।

দলে আর কোনো পরিবর্তন নেই। প্রধান নির্বাচক জানিয়েছেন উইকেটকিপিং ও ওপেনিংয়ের বিকল্প হিসেবেই লিটন দাসকে রেখে দেওয়া হয়েছে স্কোয়াডে।

Reneta

কাছাকাছি সময়ে বেশ কয়েকটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের পর নিউজিল্যান্ডে দুটি ও ভারতে একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। সবশেষ তিনটি টেস্ট ছিল টানা। শ্রীলঙ্কা সফরের শুরুতে রয়েছে আরও দুটি।

টানা টেস্ট খেলার ব্যাপারটিকে ইতিবাচক হিসেবে দেখছেন রকিবুল হাসান, ‘বাংলাদেশ যত টেস্ট খেলবে তত উপকৃত হবে। না খেললে টেস্টের আদলটা বোঝা যায় না। বেশি বেশি টেস্ট না খেললে প্লেয়ারদের মধ্যে টেম্পারমেন্ট, ধৈর্য আসবে না।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়

আগস্ট ১০, ২০২৬

আড্ডার মাঝে অজিদের নিয়ে অনেক কথাই বললেন তাসকিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বিশ্বনাথ প্রবাসীদের বিশেষ নৈশভোজ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT