চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নববর্ষের দিনকে ‘নরক’ বানানোর হুমকি দিয়েছে আইএস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
আইএসের হুমকি, নতুন বছরের দিনকে hell বানানোর পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নববর্ষের প্রথম দিনকে ‘নারকীয় দিনে’ পরিণত করার হুমকি দিয়েছে কথিত ইসলামিক স্টেট (আইএস)। ইউরোপের ক্রিসমাস মার্কেটগুলোতে ‘পায়ে হেঁটে গিয়ে’ হামলা চালানোর হুমকি দিয়েছে তারা। নিরাপত্তা ব্যবস্থা এড়াতে এমন পরিকল্পনা তাদের। সাম্প্রতিক এক প্রচারণামূলক পোস্টারে এমন ইঙ্গিত দিয়েছে আইএস।

নতুন পোস্টারে ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার হুমকি দিয়েছে এই জঙ্গি দল। এতে প্যারিসের আর্ক দ্য ত্রিয়োম্ফে সমবেতদের দেখা যায়। এর সাথে একটি ছুরিও দেখা যায়, যা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। পোস্টারের ক্যাপশনে বলা হচ্ছে: আমরা নববর্ষের দিনকে নরক করে তুলবো। এই জঙ্গিদের সমর্থকরা সামাজিক মাধ্যমে তা শেয়ার করছে।

এর আগে সন্ত্রাসী গ্রুপটি পায়ে হেঁটে হামলা চালানোর হুমকি দেয়। ইউরোপজুড়ে ক্রিসমাস মার্কেটগুলোতে বোলার্ড ও গেট স্থাপনের কথা বলার পর তাদের ওই হুমকি।

ব্যাকগ্রাউন্ডে লন্ডনের রিজেন্ট স্ট্রিটের ছবি। জঙ্গির সামনে হাঁটু গেড়ে বসে রয়েছেন সান্টা-ক্লজ।
ব্যাকগ্রাউন্ডে লন্ডনের রিজেন্ট স্ট্রিটের ছবি। জঙ্গির সামনে হাঁটু গেড়ে বসে রয়েছেন সান্তা ক্লজ।
Banglabid

কথিত আইএসের প্রচারণা দল জার্মানিতে নিরাপত্তা ব্যবস্থার ছবি সম্বলিত একটি পোস্টার প্রকাশ করে; হুমকি দেয়, তুমি মার্কেটের সামনে গাড়ির জন্য প্রতিবন্ধকতা স্থাপন করলেও, পায়ে হেঁটে সেখানে প্রবেশ করা মানুষকে থামাতে পারবে না।

এই হুমকি দেওয়া পোস্টারে মুখোশধারী এক ব্যক্তিকে ব্যাকগ্রাউন্ডে দেখা যায়, যিনি অনেকটা গোপনে অবস্থান করছেন, এবং হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছেন।

এই বছরের ক্রিসমাস লাইটের নিচ দিয়ে এক জঙ্গি হেঁটে যাচ্ছে। যার গায়ে জড়িয়ে রয়েছে বুলেটের বেল্ট। কথিত আইএস’এর সাম্প্রতিক একটি পোস্টার।
এই বছরের ক্রিসমাস লাইটের নিচ দিয়ে এক জঙ্গি হেঁটে যাচ্ছে। যার গায়ে জড়িয়ে রয়েছে বুলেটের বেল্ট। কথিত আইএস’এর সাম্প্রতিক একটি পোস্টার।

ডিজিটালি তৈরি হুমকিগুলোর মধ্যে ‘নববর্ষকে নরক’ বানানোরটি সর্বশেষ। এর আগেও ক্রিসমাস ও ২০১৮ সালে ইউরোপের প্রধান শহরগুলো, যুক্তরাষ্ট্রে, রাশিয়ায় রক্ত ঝড়ানোর বার্তা ছিলো। তখন লন্ডন, নিউইয়র্ক ও রোমে হামলা চালানোর হুমকি দিয়ে পোস্টার প্রকাশ করে কথিত আইএস। এছাড়াও রাণী দ্বিতীয় এলিজাবেথ ও পোপ এবং আগামী বছরের ফুটবল বিশ্বকাপেও হামলার হুমকি দিয়েছে জঙ্গি দলটির প্রচারণা প্রধান।

Reneta

গ্রুপটির প্রোপাগান্ডা উইং হলো- ‘দ্য ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন’। তারা হুমকি অব্যাহত রেখেছে। সিরিয়া ও ইরাকে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে জঙ্গি দলটি। বিশ্বজুড়ে ভীতি ছড়ানোর জন্য লোন-ওল্ফ সমর্থকদের কাজে লাগাচ্ছে তারা।

জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করা ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপের পরিচালক রিটা কার্টজ বলেন, কথিত আইএসের এমন হুমকি প্রমাণ করে, তারা আরও ব্যাপক হারে লোন-ওল্ফ হামলায় ঝুঁকছে, যেহেতু তারা ইরাক ও সিরিয়ায় ভূমি হারাচ্ছে।

“যদিও এই হুমকিগুলোকে সিরিয়াসলি নেওয়া উচিত, এখানে আইএস মিডিয়া গ্রুপের একটা প্রচারণার উপাদানও রয়েছে। ভ্যাটিকানের মতো জায়গা বা ফিফা বিশ্বকাপ-২০১৮ এর মতো আয়োজনের দিকে লক্ষ্য করে হুমকি তাই জানান দেয়।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসইসলামিক স্টেটনববর্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিবেশীদের ফোনে নিমন্ত্রণ করছেন আনুশকার বাবা

পরবর্তী

ডিজিটাল হচ্ছে দেশের সকল পৌরসভা: পলক

পরবর্তী
ডিজিটাল পৌরসভা

ডিজিটাল হচ্ছে দেশের সকল পৌরসভা: পলক

ফেসবুক

শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করছে ফেসবুক

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT