চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে করবান্ধব পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে: এনবিআর চেয়ারম্যান

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৭:১৯ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৭
অর্থনীতি
A A

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, দেশে করবান্ধব পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। ব্যবসায়ীরা যেন বেশি বেশি কর দেন সেই চেষ্টা চলছে। নতুন ভ্যাট আইন বাস্তবায়ন আমাদের জন্য চ্যালেঞ্জ, তবে আমরা চেষ্টা করছি অবশ্যই সফলতা অর্জন করব।

বুধবার এনবিআর কার্যালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান অারো বলেন, ভ্যাট আইন বাস্তবায়নে সবকিছুকে ডিজিটালাইজ করা হচ্ছে। কেউ যেন ভ্যাট ফাঁকি দিতে না পারে তার জন্য তরুণ প্রজন্ম কাজ করছে। তরুণরাই আগামীতে হবে এনবিআরের মুখপাত্র।

Banglabid

ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল বলেন, কর আইন আরো সহজ করতে হবে। এছাড়া দেশে করদাতার সংখ্যা কত, আর কর দেয় কতজনে সেটাও এনবিআরকে নজর রাখতে হবে।

অর্থপাচাররোধে করণীয় বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, রেমিটেন্স আসা কমে গেছে। এর কারণ হলো দেশ থেকে টাকা পাচার হচ্ছে, হুন্ডি হচ্ছে। কিভাবে অর্থ পাচার রোধ করা যেতে পারে সেজন্য এনবিআর, দুদক ও বাংলাদেশ ব্যাংককে উদ্যোগ নিতে হবে।

কর আদায়ে বড় প্রতিষ্ঠানের প্রতি নজর দেয়ার পরামর্শ দিয়ে ইআরএফ’র সাবেক সভাপতি সুলতান হোসেন বাদল বলেন, বড় প্রতিষ্ঠানগুলো আশানুরূপ কর দিচ্ছে না কেন। এর কারণ খুঁজে বের করতে হবে। বিদেশে সেকেন্ড হোম নির্মাতারা দেশে সঠিকভাবে কর দিচ্ছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। এছাড়া ঝিমিয়ে পড়া শিল্পাঞ্চল গুলোকে জাগিয়ে তোলার উদ্যোগ নেয়া দরকার।

Reneta

তামাকজাত পণ্য সম্পর্কে এনবিআর এর সদস্য (মূসক নীতি) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের মূল লক্ষ্য টোবাকোর (তামাক) ব্যবহার কমানো এবং এখাত থেকে যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। সেভাবেই নতুন ভ্যাট আইনে তামাকজাত পণ্যের স্লাব নির্ধারণ করা হচ্ছে।

আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন-এনবিআর’র করনীতির সদস্য পারভেজ ইকবাল, শুল্কনীতির সদস্য মো. লুৎফর রহমান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন ভ্যাট আইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবহাওয়া পূর্বাভাস ও আগাম সতর্কবার্তা উন্নয়নে বিশ্বব্যাংকের ঋণ সহায়তা

পরবর্তী

দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু অসঙ্গতিও কম দৃশ্যমান নয়

পরবর্তী
human-development-report-2017-bangladesh

দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু অসঙ্গতিও কম দৃশ্যমান নয়

আওয়ামী লীগের নয়াদিল্লী কিংবা ওয়াশিংটন ভীতি নেই: ওবায়দুল কাদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আগস্ট ১৯, ২০২৬
জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো বাংলাদেশের সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন জেলার ডিসি প্রত্যাহার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় হোটেলে আগুনে নিহতদের কয়েকজনের পরিচয় শনাক্ত

আগস্ট ১৯, ২০২৬

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT