চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু অসঙ্গতিও কম দৃশ্যমান নয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:২৭ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৭
সম্পাদকীয়
A A
human-development-report-2017-bangladesh

জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। গতবছর ১৪২তম অবস্থানে থাকলেও এবার ১৩৯তম অবস্থান। এমন উন্নতিতে জাতিসংঘ মনে করছে, বাংলাদেশ একটি রোল মডেল হতে পারে। ২৫ বছর ধরে মানব উন্নয়ন সূচকের রিপোর্ট দিয়ে আসছে জাতিসংঘ। বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান এবং নেপাল। ভারত ১৩১তম হয়ে কিছুটা এগিয়ে থাকলেও মাথাপিছু আয় বাদে স্বাস্থ্য ও শিক্ষা সূচকে প্রতিবেশী দেশগুলোর চেয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। জনবহুল ও ঘটনাবহুল একটি দেশের জন্য বিষয়টি নি:সন্দেহে ইতিবাচক। দেশের অর্থনৈতিক উন্নয়নও চোখে পড়ার মতো। ক্রমবর্ধমান জঙ্গিবাদ একটি বড় হুমকি হলেও রাজনৈতিক স্থিতিশীলতার কারণে দেশ এগিয়ে যাচ্ছে। বিনিয়োগবান্ধব একটি পরিস্থিতির কারণে দেশে স্থানীয় বিনিয়োগের পাশাপাশি বড় বড় বৈদেশিক বিনিয়োগ হচ্ছে। আজই জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তিখাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে চীন। আর নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর উদাহরণ জাতির সক্ষমতার সবচেয়ে বড় বিজ্ঞাপন। তবে এতো ইতিবাচক উদাহরণের মধ্যেও রয়েছে নানা অসঙ্গতি। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ জনগণের মৌলিক অধিকারের প্রশ্নে আইনের শাসনের যেসব সমস্যা দীর্ঘদিন ধরে চলমান তা দূর করা জরুরি বলে আমরা মনে করি। বিভিন্ন ঘটনায় জনপ্রশাসন ও ভিন্ন ভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর যেসব কাজ করা দরকার, তার অনেক কিছুই পালনে মহামান্য আদালতকে স্বপ্রণোদিত হয়ে নয়তো রিট আবেদনের পরে নির্দেশ দিতে দেখা যায়। এছাড়া জনগণের সেবার জন্য কাজ করা প্রশাসনের বিভিন্ন শাখার দুর্নীতির চিত্র গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে, তাও সমাধান হওয়া জরুরি। এসব বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ সুপরিকল্পিতভাবে দায়িত্ব পালন করলে দেশের অগ্রগতি একটি স্থিতিশীল গ্রাফে চলে আসবে বলে আমাদের আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে করবান্ধব পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে: এনবিআর চেয়ারম্যান

পরবর্তী

আওয়ামী লীগের নয়াদিল্লী কিংবা ওয়াশিংটন ভীতি নেই: ওবায়দুল কাদের

পরবর্তী

আওয়ামী লীগের নয়াদিল্লী কিংবা ওয়াশিংটন ভীতি নেই: ওবায়দুল কাদের

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা

শামীম আরা নীপাকে সংবর্ধনা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT