চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বলে কার্যকরী হতে টি-টুয়েন্টি খেলার পক্ষে মোস্তাফিজ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৩:০১ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

লর্ডস থেকে: আবির্ভাবে নতুন বলে ঝড় তুলতেন, এখন পুরনো বলে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ডেরায় ডেথ ওভারে সফল হওয়ার পর থেকে এটিই যেন নিয়ম হয়ে গেছে। বিশ্বকাপেও শেষের দিকের ওভারে ঝড় তুলেছেন মোস্তাফিজুর রহমান।

ডেথ ওভারে ভারত ও পাকিস্তানের ব্যাটসম্যানদের কোণঠাসা করে রেখেছেন। দুই ম্যাচেই নিয়েছেন ৫টি করে উইকেট। নতুন বলটা হাতে নিয়েই মোস্তাফিজ যদি দ্রুত এক বা একাধিক উইকেট পেতেন ক্যারিয়ারের শুরুর দিকের মতো, হয়ত সাত বা আট নম্বর দল হিসেবে বিশ্বকাপ শেষ করতে হত না বাংলাদেশকে।

বিশ্বকাপে ৮ ম্যাচে ২০ উইকেট পেলেও বোলিং নিয়ে অতৃপ্তি আছে মোস্তাফিজের। এ বাঁহাতি পেসারের উপলব্ধি সুইং, বৈচিত্র্য নিয়ে কাজ করতে হবে আরও। নতুন বলে কার্যকরী হয়ে উঠতে টি-টুয়েন্টি আরও বেশি খেলার পক্ষে ফিজ।

Banglabid

‘সীমিত ওভারের ক্রিকেটে ভালো বোলিং করতে আমি মনে করি আরও টি-টুয়েন্টি খেলা দরকার। শেষ ১০ ওভারে কেমন বোলিং করতে হবে এটা সবচেয়ে ভালো উপলব্ধি করা যায় টি-টুয়েন্টি খেললে।’

‘নতুন বলে সুইং থাকলে ভালো। আমার বল অতটা সুইং করে না। মাঝেমধ্যে হয়, তবে সেভাবে না। অন্যরা যেভাবে ন্যাচারাল সুইং পায়, আমার সেভাবে হয় না। এটা নিয়ে কাজ করতে হবে, যেন ইনসুইংটা পাই।’

‘অন্যদের মতো আমি হয়ত অত জোরে বল করতে পারি না। ঘণ্টায় গড়ে ১৩৫ কিলোমিটার গতিতে বল করতে পারি। এখন দু-একটা বৈচিত্র্য আছে। ভবিষ্যতে বোলিংয়ে বৈচিত্র্য যদি বাড়াতে পারি, আমার জন্য ভালো হবে।’ ফিজের উপলব্ধি।

Reneta

প্রথমবার আইপিএল থেকে চোট নিয়ে ফেরার পর মোস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি বিসিবি। বিশ্বকাপের কারণে গত আইপিএলে খেলতে দেয়া হয়নি এ বাঁহাতি পেসারকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমোস্তাফিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

পরবর্তী

নদী দখলমুক্ত করে নদীমাতৃক বাংলাদেশ উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

নদী দখলমুক্ত করে নদীমাতৃক বাংলাদেশ উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণবিরোধী সরকারের পতন নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT