চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন আইফোনে ইন্টেল চিপ

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৯:৩৯ পূর্বাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
আইফোনে ইন্টেল চিপ

এ বছর বাজারে আসা আইফোনে ব্যবহার করা হতে পারে ইন্টেল চিপ। অ্যাপলের সাথে কোয়ালকমের চলমান দ্বন্দ্বের জের ধরে আইফোনের নতুন মডেলে প্রতিষ্ঠানটির তৈরি চিপ ব্যবহার করার সম্ভাবনা নেই বললেই চলে।

এরই মধ্যে চাহিদা অনুপাতে চিপ সরবরাহ করতে পারবে বলে অ্যাপলকে জানিয়েছে ইন্টেল। তবে এক্ষেত্রে একটি সমস্যা তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে। কোয়ালকম এরই মধ্যে ৫জি সমর্থিত ডিভাইসের চিপ নিয়ে কাজ শুরু করেছে। এদিক থেকে পিছিয়ে আছে ইন্টেল।

তবে ইন্টেলের তৈরি চিপ ব্যবহারের মাধ্যমে ফোনে দুটি সিম ব্যবহারের সুবিধাও যুক্ত করা যাবে। যদিও আইফোনে ডুয়েল সিম ফিচার যুক্ত করা হবে কিনা সে ব্যাপারে এখনও অ্যাপলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এমন সম্ভাবনাও এখনও খুব কম।

Banglabid

গত বছরের নভেম্বরে অ্যাপলের বিরুদ্ধে ১৬টি প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগে একটি মামলা দায়ের করে কোয়ালকম। এর মধ্যে কিছু প্যাটেন্ট ব্যবহার করা হয়েছে আইফোন ১০-এ। এসব প্যাটেন্টের মধ্যে আছে ফোনের ব্যান্ডউইথ বুস্ট করার প্রযুক্তি, পাওয়ার সেভার এবং ডুয়েল রিয়ার ক্যামেরা সংক্রান্ত কিছু ফিচার।

এ ঘটনার পর অ্যাপলও কোয়ালকমের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করে। ফোনের পাওয়ার ম্যানেজমেন্ট সংক্রান্ত আটটি প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয় কোয়ালকমের বিরুদ্ধে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইফোন ১০কোয়ালকম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানিকগঞ্জে ২২ ফেব্রুয়ারি আবার শুরু ‘বিউটি সার্কাস’

পরবর্তী

কিশোরগঞ্জে বিনামূল্যে ছানি অপারেশন

পরবর্তী

কিশোরগঞ্জে বিনামূল্যে ছানি অপারেশন

প্রসার বাড়ছে শরীয়তপুরের মিরাশার চাষি বাজারের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT