চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নজরুলের প্রেরণায় সংকট উত্তরণ করতে হবে: ঢাবি উপাচার্য

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:৩৩ অপরাহ্ণ ২৫, মে ২০১৭
শিক্ষা
A A

কাজী নজরুলের সৃষ্টি আমাদেরকে মুক্তিযুদ্ধে যেভাবে অনুপ্রাণিত করেছে, ঠিক সেভাবে ২০১৭ সালেও তার সৃষ্টি থেকে আমরা অনুপ্রেরণা পাই। কোন সংকট কিংবা অন্ধকার আসলে আমরা নজরুলের কাছ থেকে আলোর সন্ধান করি। তাই যাবতীয় সংকট উত্তরণে নজরুলের অনুপ্রেরণাকে কাজে লাগাতে হবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার  অপরাজেয় বাংলার পাদদেশ থেকে র‌্যালি উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এসব কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর যে সংকট দেখছি তা দূর করতে হবে। এক্ষেত্রে জাতীয় কবি নজরুলের কবিতা, গান, গল্প আমাদের শক্তি যোগায়। তিনি সকল ধর্মের, সকল মানুষের কথা বলেছেন।

Banglabid

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সভাপতি ড. ফাদার তপন ডি রোজারিও। আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফাজরীন হুদা প্রমুখ।

র‌্যালি থেকে শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মদিনকে জাতীয়ভাবে ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি দিবস’ ঘোষণা করার দাবি জানান।

বক্তারা বলেন, চরম দারিদ্র্য থেকে নজরুল সারা জীবন সংগ্রাম করেছেন অন্যায়, অবিচারের বিরুদ্ধে। তিনি অসাম্প্রদায়িক চেতনার কবি। চরম সাম্প্রদায়িক সময়ে থেকেও তিনি অসাম্প্রদায়িক ছিলেন। তাকে তৎকালীন সকল মৌলবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে। তিনি তারুণ্যের শক্তি ও প্রেরণা। বাংল সাহিত্যে রবীন্দ্রনাথের যে ধারা সেটিকে নজরুল ভেঙেচুরে দিয়েছেন।

Reneta

র‌্যালি শেষে ‘সম্প্রদায় ও সাম্প্রদায়িকতা সম্পর্কে নজরুলের বোঝাপড়া এবং বাংলাদেশের সম্প্রদায়-সংকট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়নজরুল জন্মবার্ষিকী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঊনপঞ্চাশেও নজরকাড়া নিকোল কিডম্যান

পরবর্তী

কর্মস্থলে নিহত ৩ বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের সম্মাননা

পরবর্তী

কর্মস্থলে নিহত ৩ বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের সম্মাননা

খালেদা জিয়ার সঙ্গে বিকেলে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাত

সর্বশেষ

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT