চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনির কান্নায় কাঁদছে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ধোনিকে আবেগে ভেসে যেতে দেখা যায় না সাধারণত। সেখানে তার কান্না কিছুটা বিরল ছবি। অনেকের বিস্ময় প্রশ্ন, মহেন্দ্র সিং ধোনিও কি তাহলে কাঁদেন? বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে রানআউট হয়ে ফেরার পথে এমনই একটা ছবি ঘিরে ছড়িয়েছে জল্পনা।

টেলিভিশন পর্দায় দেখা যায়, আউট হয়ে ধোনির মুখে হতাশা। মনে হচ্ছিল, তিনি হয়তো কাঁদছেন! এই দৃশ্য দেখেই টুইটারে ঝড়।

মনে করা হচ্ছে, এটাই ধোনির শেষ বিশ্বকাপ। এখনই তার ৩৮ বছর বয়স। চার বছর পরেও ধোনি দলে থাকবেন বলে মনে করা হচ্ছে না। তাই শেষ বিশ্বকাপ জিততে না পারার ব্যর্থতাতেই কি এই কান্না?

Banglabid

ধোনির এই ‘কান্না’র ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা তার পাশে দাঁড়িয়েছেন। কেউ লিখেছেন, ‘চ্যাম্পিয়নরা কখনো কাঁদে না। তুমি আমাদের দুটি বিশ্বকাপ দিয়েছ।’

কারও লেখায়, ‘আমরা তোমার সঙ্গে আছি।’ আবার কারও টুইট, ‘তোমার কান্না দেখে আমরাও কাঁদছি।’ অন্য এক টুইটে লেখা, ‘আমাদের আনন্দ করার প্রচুর মুহূর্ত দিয়েছ তুমি। তাই কেঁদো না।’

ধোনির এই ছবি ছুঁয়ে গেছে সবার হৃদয়। এক টুইটে তাই লেখা হয়েছে, ‘১২৫ কোটি মানুষ তোমার সঙ্গে আছে।’

Reneta

পরে এসব টুইটের ট্রেন্ড পাল্টে শুধু একটা শব্দে গিয়ে দাঁড়ায়, ‘থ্যাঙ্ককিউ এমএসডি’। অর্থাৎ, সবাই ধরে নিয়েছেন ভারতের জার্সিতে এটাই ধোনির শেষ ম্যাচ। যদিও ধোনি এখনো অফিসিয়ালি কিছু বলেননি।

ধোনির জন্য আহাজারির পাশাপাশি ভারতীয় সমর্থকরা কিছুটা রেগে আছে আম্পায়ারদের উপর। তারা বলছে, ম্যাচের ফলটা কি অন্যরকম হতে পারত? খারাপ আম্পায়ারিংই কি ম্যাচের ভাগ্য বদলে দিল? এমনই একরাশ প্রশ্নে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম।

তাদের দাবি, ধোনি যে বলে রানআউট হন, সেটি নো-বল হওয়ার কথা। কারণ সেই সময় মাঠে রিঙের বাইরে ছিলেন ৬জন ফিল্ডার। নিয়ম অনুযায়ী, ৪০ থেকে ৫০ ওভারের মধ্যে নেয়া তৃতীয় পাওয়ার প্লে-তে সর্বাধিক পাঁচজন ফিল্ডারকে ত্রিশগজী বৃত্তের বাইরে রাখা যাবে। ফিল্ডিংয়ের এই ত্রুটি আম্পায়ারদের চোখ এড়িয়ে গেছে বলে দাবি। তবে ভারতীয় সমর্থকরা হয়তো এটা খেয়াল করেননি যে, ধোনি আউট হয়েছেন ৪৯তম ওভারে। আর পাওয়ার-প্লে শেষ হয়েছে ৪৫তম ওভারে।

বিশ্বকাপ থেকে ভারতের ছিটকে যাওয়ার পর কোহলিকে ব্যঙ্গ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি। তাতে দেখা যায়, রাজপোশাক পরিহিত ভারতীয় অধিনায়ক বসে আছেন সিংহাসনে। তার এক হাতে একটি ক্রিকেট বল এবং আরেক হাতে রয়েছে একটি প্লেনের টিকিট। লন্ডন-টু-মুম্বাই। এই পোস্টের পাশে কমেন্টে ভন লিখেছেন- টিকিট প্লিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধোনিবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শপথ নিচ্ছেন বগুড়া-৬ আসনের বিএনপি সংসদ সদস্য সিরাজ

পরবর্তী

দেশ নয় গণতন্ত্র সংকটে বিএনপি: ওবায়দুল কাদের

পরবর্তী

দেশ নয় গণতন্ত্র সংকটে বিএনপি: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

যাকে-তাকে সদস্য পদ দেবে না আওয়ামী লীগ

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT