চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ নয় গণতন্ত্র সংকটে বিএনপি: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

দেশ গণতন্ত্র সংকটে রয়েছে বিএনপি নেতাদের এমন দাবির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: দেশের কোথাও গণতন্ত্রের সংকট নেই। বিএনপিতেই গণতন্ত্রের সংকট চলছে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংসদ নির্বাচনে জয় লাভ করেও শপথ না নিয়ে ঐ আসনে উপ-নির্বাচনে তাদের দল থেকে অন্যজনকে মনোনয়ন দিয়েছে এটা কোন নীতি, কোন আর্দশ, কোন গণতন্ত্র।

Banglabid

আওয়ামী লীগের সামনে কঠিন চ্যালেঞ্জ; সরকারকে কোণঠাসা করার জন্য, বিপদে ফেলার জন্য তৎপরতা চালাচ্ছে বিরোধী পক্ষ বলে এ সময় সতর্কবার্তা দেন আওয়ামী সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগ জনগণের স্বার্থে কাজ করে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: দেশের জনগণের প্রতি আওয়ামী লীগের দায়বদ্ধতা রয়েছে। জনস্বার্থকে ঘিরেই আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর সকল কাজ। বিএনপির জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। তারা নেতিবাচক রাজনীতি করে। যারা নেতিবাচক রাজনীতি করে তাদের মুখে এসব কথা মানায় না।

তিনি আরও বলেন: আন্দোলন এবং নিবার্চনে ব্যর্থ হয়ে এখন অপপ্রচার চালাচ্ছে বিএনপি, অপপ্রচারই তাদের একমাত্র পুঁজি।

Reneta

শেখ হাসিনার কারণে খালেদা জিয়ার মুক্তি হচ্ছে না বিএনপির নেতাদের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন: খালেদা জিয়ার মুক্তি সরকারের কোনো বিষয় নয়। এটা সম্পূর্ণ বিচার বিভাগের এখতিয়ার। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিএনপির হিম্মত থাকলে আন্দোলন করে বেগম জিয়াকে মুক্ত করে দেখাক।

তিনি আরও বলেন: বর্তমান সরকার কোনোদিনই বিচার বিভাগে হস্তক্ষেপ করেনি, খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি কেন আন্দোলন করছে না? তাদের ডাকে জনগণ আর সাড়া দেয় না, এটা তাদের নেতিবাচক রাজনীতির ফসল, এখানে আওয়ামী লীগের কিছু করার নেই।

দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে কর্মী সভায় আরও বক্তৃতা করেন দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি, সাংসদ নূরুল আমীন রুহুল, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধোনির কান্নায় কাঁদছে ভারত

পরবর্তী

যাকে-তাকে সদস্য পদ দেবে না আওয়ামী লীগ

পরবর্তী
ওবায়দুল কাদের

যাকে-তাকে সদস্য পদ দেবে না আওয়ামী লীগ

চিলেকোঠার সিনেমায় ইমপ্রেসের ‘খাঁচা’

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT