চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধারাবাহিক নৌ দুর্ঘটনায় নদী আর সাগর পাড়ের আর্তনাদ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৩২ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৭
সম্পাদকীয়
A A

গত মঙ্গলবার থেকে রোববার এ ছয় দিন ছিল পানগুছি, মেঘনা আর বঙ্গোপসাগরের তীরে হাজারো মানুষের ভিড়। সেখানে স্বজন হারানোর নির্মম বাস্তবতায় অসংখ্য ভয়ার্ত চোখ খুঁজছে এদিক-সেদিক। এক একটি মরদেহ ভেসে উঠার খবরে চাপা কান্না নিয়ে মুখটি দেখতে ছুটে গেছেন তারা। তাদের কেউ কেউ আবার প্রিয়জনের প্রাণহীন দেহ পেয়ে তীব্র চিৎকারে ভারি করে তুলেছেন সেই মৃত্যুপুরীর পরিবেশ। ২৮ মার্চ থেকে ২ এপ্রিল-এই ছয় দিনে ৩টি ট্রলার ডুবির ঘটনায় মারা গেছে কমপক্ষে ৪০ জন। এখনো নিখোঁজ রয়েছে আরও প্রায় ২০ জন। বাগেরহাটের মোড়েলগঞ্জে পানগুছি নদীতে ২৮ মার্চ ৮০ জনেরও বেশি যাত্রী নিয়ে একটি ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় ৫ দিনের উদ্ধার অভিযানে ১৭ জনের মরদেহ উদ্ধার হয়। এর একদিন পর ৩০ মার্চ ৯০ জন যাত্রী নিয়ে চাঁদপুরের সোলেমান শাহ’র (লেংটা) মেলায় যাওয়ার পথে চর কিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে ডুবে যায় অারেকটি ট্রলার। এই ঘটনায় ১৬ জনের লাশ উদ্ধার হয়। সর্বশেষ ২ এপ্রিল চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে একটি সি-ট্রাক থেকে ৫১ জন যাত্রীকে তীরে আনতে গিয়ে ডুবে যায় আরেকটি ট্রলার। এ ঘটনার পর সেখানে ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় যারা নিখোঁজ রয়েছে; তারা সবাই মারা গেছে বলে ধারণা করছে উদ্ধারকারীরা। আমরা দেখেছি; প্রতিবছরই চৈত্র মাসের শেষে দিকে এবং পুরো বৈশাখ মাসের প্রায় প্রতিদিনই এমন ট্রলার অথবা নৌকা ডুবির ঘটনা গণমাধমে আসে। দেখা যায় এসব ঘটনার বেশির ভাগই ঘটেছে অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে। এছাড়া এসব ট্রলারে আবহাওয়ার সতর্ক সংকেত পাওয়ার কোন ব্যবস্থা না থাকাও অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। প্রতিবছর এধরণের ঘটনার পুনরাবৃত্তি হলেও তা বন্ধের কোন উদ্যোগ আমরা দেখি না। এক্ষেত্রে এক রকম অবহেলা এবং উদাসীনতা দেখা যায়। যার শিকার হয় অসংখ্য নিরীহ মানুষ। প্রিয়জনকে হারানোর আহাজারি নিয়ে সারাজীবন কাটাতে হয় তাদের। আমরা মনেকরি সড়ক দুর্ঘটনার মতোই নৌ দুর্ঘটনা দিন দিন বাড়ছে। এখনই তা নিয়ন্ত্রণ করা না গেলে নৌপথ আরো বিপদসংকুল হয়ে উঠবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নৌকা ডুবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৬ ঘণ্টা ফেসবুক বন্ধ রাখার প্রস্তাবে ফেসবুকে যত প্রতিক্রিয়া

পরবর্তী

প্রাক বাজেট আলোচনায় রিহ্যাবের ২০ হাজার কোটি টাকার তহবিল দাবি

পরবর্তী

প্রাক বাজেট আলোচনায় রিহ্যাবের ২০ হাজার কোটি টাকার তহবিল দাবি

ফাইল ছবি

শ্রীলঙ্কার অপয়া ভেন্যুতে সুখস্মৃতি নিয়ে বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ছবি: বাগেরহাটে  নিহত বৃদ্ধ বেদার মল্লিক।

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বাবা নিহত, ছেলে হাসপাতালে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংরেজিতে অনূদিত সেরা নন-ফিকশনে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

কোন শিরোপা জিতে মৌসুম শুরু করল বায়ার্ন

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT