চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণ-হত্যার তিন মামলায় চার আসামির মৃত্যুদণ্ড বহাল

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৮:৩১ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২১
- সেমি লিড, আদালত
A A

আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যাসহ পৃথক তিনটি হত্যা মামলায় আজ চার আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ
সোমবার পৃথক তিনটি রায় ঘোষণা করেন। এই তিনটি মামলাই রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

মাইক্রো চালক হত্যায় দুজনের মৃত্যুদণ্ড বহাল

Banglabid

২০০৫ সালের ২৫ এপ্রিলের ঘটনা। এইদিন ভাড়ার কথা বলে রংপুর থেকে লিটন আলী ব্যাপারির মাইক্রোবাসটি ভাড়া করে ছিনতাইচক্র। একপর্যায়ে যমুনা সেতুর পশ্চিম পাশে এসে আসামিরা লিটনের গলায় ফাঁস দিয়ে হত্যা করে ফেলে দেয়। এই ঘটনায় করা মামলায় ছিনতাইচক্রের সদস্য খোকন আকন্দকে ২০০৫ সালের ৩০ এপ্রিল গ্রেফতার করে পুলিশ। এর এক মাস পর ২৯ মে আসামি আল আমিনকে গ্রেফতার করা হয়। পরে এই মামলার বিচার শেষে সিরাজগঞ্জের আদালত ছিনতাই চক্রের দুই সদস্য খোকন আকন্দ ও আল আমিনকে মৃত্যুদণ্ড দিয়ে অন্য আসামিদের খালাস দেয়।

পরে আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন হাইকোর্টে। সে আপিলের শুনানি নিয়ে দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি আপিল বিভাগে জেল আপিল করেন। সেই জেল আপিল আজ খারিজ করে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখের সর্বোচ্চ আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রংপুরের হাসানপুর গ্রামের প্রয়াত মজিদ মিয়ার ছেলে আলামীন (২৫) ও বগুড়ার শিবগঞ্জ থানার রোহা চরপাড়া গ্রামের নান্নু মিয়ার ছেলে খোকন আকন্দ (২৪)। আদালতে এই মামলায় আসামি পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছিলেন শিরিন আফরোজ।

Reneta

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড বহাল

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে করা মামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বটবাটা গ্রামের মো. আব্দুল লতিফকে মৃত্যুদণ্ড দেন সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল। এই রায়ের বিরুদ্ধে করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি নিয়ে হাইকোর্ট আব্দুল লতিফের মৃত্যুদণ্ড বহাল রাখেন। সে রায়ের বিরুদ্ধে আব্দুল লতিফ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জেল আপিল করেন। সেই জেল আপিল আজ খারিজ করে আসামির মৃত্যুদণ্ড বহাল রাখের সর্বোচ্চ আদালত। আদালতে এই মামলায় আসামি পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সৈয়দ মুহাইমেন বকস কল্লোল।

শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে মৃত্যুদণ্ড বহাল

২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর রাতে তারাবির
নামাজের সময় আট বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ ও গলাটিপে হত্যা করে শাহিদুল ইসলাম শেখ। ওই রাতেই গ্রামবাসীরা শাহিদুলকে আটক করে ও শিশুটির মরদেহ উদ্ধার করে। পরদিন নিহতের মা
জীবননেসা বাদী হয়ে মামলা করলে পুলিশ শাহিদুলকে গ্রেপ্তার করে। এই মামলার বিচার শেষে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৩ সালের ২ জানুয়ারি শাহিদুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষনা করেন। এই রায়ের বিরুদ্ধে করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি নিয়ে হাইকোর্ট শাহিদুলের মৃত্যুদণ্ড বহাল রাখেন। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শাহিদুল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জেল আপিল করেন। সে জেল আপিল খারিজ করে আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে আজ রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ। আদালতে আসামি পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সৈয়দ মুহাইমেন বকস কল্লোল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীআদালতধর্ষণমৃত্যুদণ্ডহত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাসুমের জোড়া ধাক্কা সামলে ওঠার চেষ্টায় অজিরা

পরবর্তী

টি-টুয়েন্টিতে ১০০ উইকেট ও হাজার রানে সাকিবই প্রথম

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান বল হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টিতে ১০০ উইকেট ও হাজার রানে সাকিবই প্রথম

বাংলাদেশ ক্রিকেট দলের জয় উদযাপন, খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষটা আরও মধুর, রেকর্ড গড়া জয়ে ৪-১’এ সিরিজ বাংলাদেশের

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT