চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষটা আরও মধুর, রেকর্ড গড়া জয়ে ৪-১’এ সিরিজ বাংলাদেশের

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৯:২১ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর ব্যবধান আরও বাড়িয়ে নিলো বাংলাদেশ। পাঁচ টি-টুয়েন্টির সিরিজ ৪-১এ শেষ করেছে টাইগাররা। শেষ ম্যাচে টাইগারদের বোলিং হয়েছে আরও দুর্দান্ত। প্রতিপক্ষকে ৬২ রানে গুটিয়ে দিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল জিতেছে ৬০ রানে।

মিরপুরে ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৩.৪ ওভারে। টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানে অলআউট করার রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ, সঙ্গে লাল সবুজরা জিতেছে টি-টুয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রানের ব্যবধানে।

সর্বোচ্চ ২২ রান করেছেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। শেষ ১৪ রানে সফরকারীরা হারায় ৭ উইকেট।

সাকিব আল হাসান ৪টি ও সিরিজে প্রথমবার নামা মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন ৩টি করে উইকেট। নাসুম আহমেদ ২টি ও মাহমুদউল্লাহ রিয়াদ নিয়েছেন একটি উইকেট।

এদিন অনন্য এক রেকর্ডে নাম লিখিয়েছেন সাকিব। বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ছুঁয়ে ফেললেন ১০০ উইকেটের মাইলফলক। বাঁহাতি টাইগার স্পিনারের (১০২) সামনে আছেন শুধু শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা, যার ১০৭ উইকেট সংগ্রহ।

সঙ্গে সাকিব বিশ্বের একমাত্র অলরাউন্ডার যার আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ব্যাট হাতে এক হাজারের (১,৭১৮) বেশি সংগ্রহ ও একশ উইকেট শিকারের কীর্তি হল।

Reneta

বাংলাদেশ: ১২২/৮ (২০ ওভার), অস্ট্রেলিয়া: ৬২/১০ (১৩.৪ ওভার)
সিরিজের ফল: বাংলাদেশ ৪, অস্ট্রেলিয়া ১

এই ফলই বলে দেয় বাংলাদেশ সফরে কীভাবে নাকাল হয়েছে অজিরা। যেকোনো সংস্করণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের সিরিজটাতে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকেছে টাইগাররা।

টানা তিন ম্যাচ জিতে আগেই সিরিজ মুঠোয় নেয় বাংলাদেশ। সিরিজ হারের পর চতুর্থ টি-টুয়েন্টি জিতে নেয় সফরকারীরা। শেষ ম্যাচেও ফের বাঘের হুংকার। অসাধারণ বোলিং নৈপুণ্যে, দলগত সাফল্যে সিরিজটা স্মরণীয় করে রাখল টিম টাইগার্স।

সোমবার শেষ টি-টুয়েন্টিতে মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১২২ রান।

ওপেনিংয়ে ভালো শুরুর পর মাঝপথে রানের গতি কমতে শুরু করে। শেষেও রানের চাকা ঘোরাতে পারেনি স্বাগতিকরা। শেষের ৫ ওভারে আসে মাত্র ২০ রান। বাংলাদেশ ইনিংসে ১২০ বলের মধ্যে ডট হয়েছে ৬১টি।

নাঈম শেখ ২৩ ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ১৯ রান। পাওয়ার প্লে’র ৬ ওভারে ৪৬ রান তোলা বাংলাদেশ, পরের ১৪ ওভারে নিতে পেরেছে মাত্র ৭৬ রান।

ড্যান ক্রিস্টিয়ান ও নাথান এলিস নেন ২টি করে উইকেট। অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার ও অ্যাডাম জাম্পা একটি করে উইকেট নেন। সেটি আটকাতে পারল না বাংলাদেশকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েডমাহমুদউল্লাহমেহেদীলিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জুন ৭, ২০২৬

ইরাককে বিশ্বকাপে তোলা আয়মানকে মার্কিন ইমিগ্রেশনে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালে মৃত নবজাতকের প্রতিটি পরিবার পাবে ৮০ লাখ ক্ষতিপূরণ

জুন ৭, ২০২৬

জেদ্দায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জুন ৭, ২০২৬

সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT