চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে পদক্ষেপ কী

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৩৪ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২২
সম্পাদকীয়
A A

নিত্যপণ্যের বাজারে বিভিন্ন পণ্যের দাম কয়েক মাস ধরে বেড়েই চলেছে। চাল, ডাল, ভোজ্যতেল, আলু, পেঁয়াজ, চিনিসহ প্রায় সব পণ্যের দর ঊর্ধ্বমুখী। এমন অবস্থায় শুধু বাজার মনিটরিং নয়, বরং নিয়ন্ত্রণেও সরকারের কার্যকর ভূমিকা চায় সাধারণ জনগণ।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, বেসামাল বাজারে শীতের মৌসুমে কোনো সবজির দামও কমেনি। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে চাল, ডাল, পেঁয়াজ, কড়লা, সিম বরবটিসহ সব ধরনের সবজির দাম।

বিক্রেতারা জানান, চালের মজুদ থাকার পরেও চালের কেজিতে ৩ থেকে ৪ টাকা দাম বেড়েছে। পেয়াঁজের কেজিতে বেড়েছে ১০ টাকা। অনেক ডিলার তেল মজুদ করে রেখেছে ফলে তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এছাড়া বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম।

এমন অবস্থায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। জীবন চালানো দুর্বিষহ হয়ে গেছে বলে জানান অনেক ক্রেতা। এই পরিস্থিতিতে আবার বেড়েছে সিলিন্ডার গ্যাসের দাম। এ সিদ্ধান্ত যেন মরার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে।

রমজানের আগে এমন মূল্যবৃদ্ধি শঙ্কার। কারণ, বিগত দিনসমূহে রমজানে নিত্যপণ্যের দাম বাড়ানোর ঘটনা আমরা দেখেছি। সেজন্য দ্রব্যমূল্যের এমন উর্ধ্বগতির পর আবারও রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের দাম বাড়ানোর শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

এমন পরিস্থিতিতে দ্রুত দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রয়োজনীয় উদ্যোগ নিতে আমরা সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্রব্যমূল্যদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিনিত্যপণ্যসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, ১৩ আরোহীর সবাই নিহত

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিলে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির

আগস্ট ২, ২০২৬

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম হাতছাড়া নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT