চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে ২ জন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৬
রাজনীতি
A A

দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় ১ শিশুসহ ২ জন নিহত হয়েছে। বেশ কিছু জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।  তবে বেশিরভাগ এলাকায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ হয়েছে। 

দ্বিতীয় দফা নির্বাচনে আবারো সহিংসতা। যশোরে চারতাই ইউনিয়নের ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে বোমা হামলা চলায় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় পুলিশ। সংঘর্ষে পড়ে মুজিবুর রহমান নামে এক পাপড় বিক্রেতা নিহত হন। কেরাণীগঞ্জের হজরতপুরে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় ১০ বছরের শিশু।

এর আগে বুধবার রাতে যশোরের লেবুতলা আন্দোলপোতা মাঠে ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে বোমা বানানোর সময় বিস্ফোরণে নিহত ২ নিহত হয়। আহত হয় ৩ জন।

বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনাও ঘটেছে। যশোরে নোয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে।

সিরাজগঞ্জের সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নে বড় কয়রা ভোট কেন্দ্রে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় বন্ধ করে দেয়া হয় ভোট গ্রহণ। বহুলী ইউনিয়নের ধীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় গুলি ছোঁড়ে পুলিশ।

গাজীপুরের কালিগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলায় ৫ জন আহত হয়েছে।

জামালপুরের মেলান্দা উপজেলার নয়ানগর ইউনিয়নে মামা-ভাগ্নে প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় গুলি ছোঁড়ে পুলিশ।

মাদারীপুরে তাঁতীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়নের লোদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোঁড়ে পুলিশ।

শেরপুরের শ্রীবরদী সদর ইউনিয়নে কেন্দ্র দখল নিয়ে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

এর আগে ৬৪৩ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮ টায়। পছন্দের প্রার্থী নির্বাচনে সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। প্রথমবার দলীয় প্রতীকে নির্বাচন হলেও ভোটযুদ্ধ মূলত নৌকা আর ধানের শীষে। 

নির্বাচনী এলাকাগুলোতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় দেড় লাখ সদস্য।

ট্যাগ: ইউপি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলচ্চিত্রে যাত্রা শুরু নতুন নায়িকা এমির

পরবর্তী

রাষ্ট্রের উপদেষ্টা হতে যাচ্ছেন সুচি

পরবর্তী

রাষ্ট্রের উপদেষ্টা হতে যাচ্ছেন সুচি

যে কারণে আজহারের কাছে ক্রিকেট শিখছেন ইমরান (ভিডিও)

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT