চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয়বার ফিফা বর্ষসেরা লেভান্ডোভস্কি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ পূর্বাহ্ণ ১৮, জানুয়ারি ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

২০২০ সালের পর টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা খেতাব জিতলেন পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখের তারকা ফরোয়ার্ড রবার্ট লেভান্ডোভস্কি।

বর্ষসেরা ২০২১’র সংক্ষিপ্ত তালিকায় ছিলেন তিনজন— লিওনেল মেসি, রবার্ট লেভান্ডোভস্কি ও মোহাম্মেদ সালাহ। বিশ্বের সব জাতীয় ফুটবল দলের কোচ, অধিনায়ক, নির্বাচিত সাংবাদিক ও সমর্থকদের চোখে গত মৌসুমের সেরা লেভান্ডোভস্কি।

সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে জাঁকজমক অনুষ্ঠানে ঘোষণা করা হয় গত মৌসুমের ‘দ্য বেস্ট মেনস প্লেয়ার’র নাম। সেরাদের সেরা হওয়ার দৌড়ে তাতে লেভান্ডোভস্কি পেছনে ফেলেন পুরস্কারের অন্যতম দাবিদার রেকর্ড ছয়বারের বর্ষসেরা মেসি ও লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড সালাহকে।

Banglabid

পুরস্কার পেয়ে নিজেকে গর্বিত মনে করছেন পোলিশ স্ট্রাইকার। সতীর্থ ও কোচদের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। বলেছেন, জার্মান কিংবদন্তি জার্ড মুলারের রেকর্ড ভাঙার বিষয়টিও।

‘‘আমি জার্ড মুলারের রেকর্ড ভাঙবো স্বপ্নেও ভাবিনি। ২৯ ম্যাচে ৪১টি গোল— কয়েক বছর আগে যদি আমাকে জিজ্ঞেস করতেন ‘এটি সম্ভব’ তাহলে বলতাম ‘অসম্ভব’! জার্ডকেও ধন্যবাদ।’’

গত মৌসুমে পোল্যান্ডের হয়ে তেমন কোনো অর্জন না থাকলেও ক্লাবে দুর্দান্ত সময় কাটিয়েছেন লেভান্ডোভস্কি। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা জয়ের পথে এক আসরে গড়েছেন সর্বোচ্চ গোলের রেকর্ড।

Reneta

বর্ষসেরার খেতাব নিজের করা পোলিশ তারকা চলতি মৌসুমেও উড়ছে। মাঠে নামলেই পাচ্ছেন জালের দেখা, পুরনো সব ভেঙে নিজের নামে গড়ছেন রেকর্ড। বুন্দেসলিগায় ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন কদিন আগে।

গত ২২ নভেম্বর ছেলেদের ১১ জনের তালিকা দিয়েছিল ফিফা। চূড়ান্ত ধাপে সেই তালিকা থেকে বাদ পড়েন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো, আর্লিং হালান্ড, নেইমার, জর্জিনহো, এনগোলো কন্তে, কাইলিয়ান এমবাপে, করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোল্যান্ডফিফা বর্ষসেরাবায়ার্নমেসিলিড স্পোর্টসলেভান্ডোভস্কিসালাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধানুশ-ঐশ্বরিয়ার ১৮ বছরের বিবাহ জীবনের ইতি

পরবর্তী

গার্দিওলা-মানচিনিকে হারিয়ে বর্ষসেরা কোচ টুখেল

পরবর্তী
টুখেল ফুটবল কোচ মাঠে নির্দেশনা দিচ্ছেন, দর্শকরা দর্শক বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলা-মানচিনিকে হারিয়ে বর্ষসেরা কোচ টুখেল

রোনালদো ফিফার বিশেষ পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর জন্য ফিফার ‘বিশেষ পুরস্কার’

সর্বশেষ

‘অতল’-এর প্রিমিয়ার এতো অসাধারণ হবে কল্পনাতেও ছিলো না

আগস্ট ২৪, ২০২৬

ব্রাজিলের প্রতিনিধি দল প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে: বাফুফে

আগস্ট ২৪, ২০২৬

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT