বোমা তৈরি করতে দেশের ভেতর থেকেই জঙ্গিরা বিষ্ফোরক সংগ্রহ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার সকালে পুলিশ স্টাফ কলেজে ‘ন্যাশনাল ক্রাইম সার্ক পারস্পেক্টিভ’ শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে সার্ক দেশগুলোর পুলিশ কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।
পুলিশ স্টাফ কলেজের রেক্টর সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের আইজি একেএম শহীদুল হক।
সার্ক দেশগুলোর পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন কর্মকর্তা তিনদিনের এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।










