চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশি-বিদেশি বিনোদন নিয়ে রবি’র সঙ্গে বাংলাদেশে আইফ্লিক্স

নাসিমুল শুভনাসিমুল শুভ
৫:৩৯ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

বিশ্ববিনোদনকে দেশের মানুষের হাতের মুঠোয় আনার পাশাপাশি দেশীয় নির্মাতাদের নাটক, সিনেমার সহযোগি হিসেবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে বিনোদন অ্যাপ আইফ্লিক্স।

সরাসরি ওয়েবসাইটে https://www.iflix.com/#QfLtD7heFletyBv4.97 সাইন আপ করে কিংবা গুগল প্লে এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। ডাউনলোডের পর এক মাস বিনামূলে দেখা যাবে আন্তর্জাতিক অনুষ্ঠান, টিভি সিরিজ, সিনেমা এবং পাওয়া যাবে দেশীয় বিনোদনের স্বাদ।

এরপরের মাস থেকে প্রত্যেক গ্রাহক মাসিক ৩০০ টাকা এবং বার্ষিক ৩ হাজার টাকায় স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ, টিভিতে নিজের পছন্দমতো বিনোদন কন্টেন্ট দেখতে পাবেন।

বাংলাদেশে যাত্রা শুরুর দিন রোববার রাজধানীর একটি হোটেলে রবি’র সঙ্গে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করে আইফ্লিক্স। দেশের অন্যতম শীর্ষ মোবাইলফোন অপারেটর রবি নতুন নতুন সেবার মাধ্যমে এক নম্বরে উঠে আসতে আইফ্লিক্সের সঙ্গে আছে বলে জানান রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ।

তিনি বলেন, ‘গ্রাহকদের ডিজিটাল জীবনধারার উপযোগী সেবা প্রদান করে দেশের মোবাইলফোন অপারেটর হিসেবে এক নম্বর হতে চায় রবি। আমাদের বিশ্বাস রবি’র এক নম্বর ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিনোদনপ্রেমী তরুণ ও রুচিশীল গ্রাহকদের মন জয় করবে আইফ্লিক্স।’

বাংলাদেশের দর্শকদের জন্য বাংলা কন্টেন্ট এবং বাংলা সাবটাইটেল রয়েছে আইফ্লিক্সে।

Reneta

আইফ্লিক্সের বাংলাদেশেল কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম বলেন, ‘বাংলাদেশিরা স্থানীয় গল্প ও অনুষ্ঠান দেখতে চায়। এজন্য আমরা দেশিয় কন্টেন্টে লাইব্রেরি সমৃদ্ধ করছি। বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন শিল্পকে আমরা বৈশ্বিক প্ল্যাটফর্মে তুলে ধরার সুযোগ তৈরিতে আগ্রহী।’

অনুষ্ঠানে আইফ্লিক্সের হেড অব এশিয়া জোনাল ইংওয়াল বলেন, ‘বাংলাদেশে আইফ্লিক্সের যাত্রা শুরুটা আমাদের জন্য মাইলফলক। এখন থেকে পুরো বাংলাদেশের যে কেউ এবং রবি’র গ্রাহকরা আমাদের বিনোদন সম্ভার উপভোগ করতে পারবে।’

আইফ্লিক্স অ্যাপের ‘ডাউনলোড অ্যান্ড ওয়াচ অফলাইন’ ফিচারের মাধ্যমে গ্রাহকরা ইন্টারনেট সংযোগ না থাকলেও পছন্দের টিভি-সিনেমাটি দেখতে পারবেন ঘরে বসে কিংবা বাসে-ট্রেনে।

বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার ২৪ টি দেশে আইফ্লিক্সের ১ কোটিরও বেশি গ্রাহক আছে। বিশ্বের ২২০ টি স্টুডিও ও পরিবেশকের সঙ্গে চুক্তির ভিত্তিতে আন্তর্জাতিক এবং স্থানীয় বিনোদনের নির্মিত কাজগুলো দেখায় এই অ্যাপ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইফ্লিক্সরবিরবি-এয়ারটেল
শেয়ারTweetPin

সর্বশেষ

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬

‘কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই…’

মে ২৩, ২০২৬

নতুন কোচের সঙ্গে চুক্তি হয়নি, সান মারিনো ম্যাচে তার ‘পরীক্ষা’

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভাল

মে ২৩, ২০২৬

এক মাসের মধ্যে রামিসা হত্যার বিচার হবে: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT