চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতি দমন অভিযানে নেমেছেন ইমন ও শিরিন শিলা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৮
বিনোদন
A A

মঙ্গলবার রাত ৮ টা। এফডিসির পরিচালক সমিতির ঠিক বিপরীতে ১ নম্বর শুটিং ফ্লোর। মূল দরজা মাড়িয়ে ভেতরে যেতেই চোখে পড়লো অনেক মানুষের জটলা। কেউ ক্যামেরা, কেউ লাইট নিয়ে ছোটাছুটি করছেন। চারপাশে বিভিন্ন ব্যারেল ও প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে আছে।

বোঝাই যাচ্ছে, হয়তো কিছু আগে এখানে গোলাগুলি হয়েছে! কেউ এসে এসব তছনছ করেছে। খানিক দূরে দাঁড়িয়ে ছিলেন চলচ্চিত্রের প্রবীণ মারপিট পরিচালক আরমান। তখন বুঝতে বাকি থাকলো না, এখানে সিনেমার ফাইটিং দৃশ্য হচ্ছে! পেছনে বসে চায়ে চুমুক দিচ্ছিলেন পরিচালক সাদেক সিদ্দিকী। তিনি বলছিলেন, এখানে ‘সাহসী যোদ্ধা’ ছবির শুটিং হচ্ছে। এই ছবির পরিচালক তিনি।

কথায় কথায় চলে এলেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িনা শিরিন শিলা। অন্য সময় দুজনে হাসিখুশি থাকলেও তখন তাদের কিছুটা রাশভারী দেখাচ্ছিল। সবকিছু গুছিয়ে মারপিট পরিচালকের কথামতো অ্যাকশন শট দিয়ে মেকআপ রুমে বসে নায়ক ইমন জানালেন, তিনি এই ছবিতে একজন সৎ ইনকাম ট্যাক্স অফিসারের চরিত্রে অভিনয় করছেন। আমি ও শিলা দুজনেই দুর্নীতি দমন অভিযানে নেমেছি।

পাশ থেকে নায়িকা শিরিন শিলা বললেন, এই ছবিতে ইমন ও আমি একসঙ্গে ইনকাম ট্যাক্সে চাকরী করি।
আমি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েই নতুন চাকরীতে যোগদান করেছি। প্রথমদিনে অভিযানে এসেছি।
আমরা আজ একটা গোডাউনে অভিযানে এসেছি। সেটার শুটিং চলছে।

ইমন বলেন, এ মাসে শুটিং করছি। আগামি মাসে ঢাকার বাইরে গানের শুটিং হবে। এরমধ্যে কথা পরিচালক সাদেক সিদ্দিকীর সঙ্গে। তিনি জানান, ইমন-শিরিন শিলা ছাড়াও চিত্রনায়িকা পপি এই ছবিতে পুলিশ চরিত্রে অভিনয় করছে। আমিন খান খল চরিত্রে অভিনয় করছে। আরো আছেন অভি, রিপা, সুব্রত, রেবেকা, ববি, ফরহাদ প্রমুখ।

‘সাহসী যোদ্ধা’ ছবির গল্প ও চিত্রনাট্য করছেন কমল সরকার। এই ছবিটি প্রযোজনা করছে আনন্দবাজার মাল্টিমিডিয়া। গেল ২৫ ফেব্রুয়ারি এই ছবির মহরত অনুষ্ঠিত হয় এফডিসিতে।

ট্যাগ: আমিন খানইমনপপিলিড বিনোদনশিরিন শিলা
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

এখনো বলের জাদুকর আসলাম

পরবর্তী

নারিনের বোলিং আবারো ‘প্রশ্নবিদ্ধ’

পরবর্তী

নারিনের বোলিং আবারো ‘প্রশ্নবিদ্ধ’

ফুটবলের টানে…

সর্বশেষ

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT