চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবাইয়ে সেলুনেও মাশরাফী-মুশফিকের হাসিমুখ

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৫:৪৫ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
Ö

Ö

আগেই জানিয়েছি দুবাইয়ে এশিয়া কাপ ক্রিকেটের উত্তাপ ঠিক ওইভাবে টের পাওয়া যাচ্ছে না। স্টেডিয়াম এলাকা আর আইসিসি ক্রিকেট একাডেমি ছাড়া কোথাও ক্রিকেটের হৈ-চৈ নেই। আলাপ আলোচনায় ক্রিকেট আসে যেদিন বাংলাদেশ অথবা পাকিস্তান মাঠে নামে। বেশিরভাগ লোকজন শুধু জানতে চায় আজ কার ম্যাচ, কখন শুরু, কে জিতেছে এগুলো।

এখানে আমরা আছি পূর্ব দুবাইয়ের দিকে। উঠেছি আইকন হোটেলে। আল-মুতিনা এলাকাটা হোটেল ও পর্যটকদের জন্য বিশেষ সুবিধার। এ পাশটা বেশ খোলামেলা। তবে বেশিরভাগ বাংলাদেশি বসবাস করেন বার দুবাই অথবা দেরা দুবাইয়ে। ও’পাশটা অনেকটা পুরাণ ঢাকার মতো। প্রথমদিন এসে ওখানে ছিলাম। ভালো লাগেনি। কেমন যেন নিষ্প্রাণ। পরদিন হোটেল পরিবর্তন করে এখানে জায়গা নিয়েছি।

এখানকার সকালটা খুবই নিবিড়। ৮টা বাজার আগে দোকানপাট খুব একটা খোলে না। সবচেয়ে আগে শাটার ওঠে সেলুন, চা আর জুসের দোকানগুলোতে। সকাল ১১টায় টিম হোটেলে যেতে হবে, তাই আগের রাতেই এলার্ম দিয়ে রেখেছি সকাল সাড়ে ৮টায় সেলুনে যাব বলে।

সেলুনের সাইনবোর্ড দেখেই ভালো লাগল। ব্যানার সাইজের বোর্ডে মাশরাফী আর মুশফিকের হাসিমাখা মুখ। পাশে শহীদ আফ্রিদিও আছেন। দোকানী বিল্লাল হোসেন ক্রিকেটের দারুণ ভক্ত। অনেক ক্রিকেটারের হেয়ার স্টাইল, দাড়ির ফ্যাশন কালেকশনে আছে তার।

Î

এই এলাকা বা আশপাশের অন্য সেলুনগুলোর তুলনায় তার দোকানেই বেশি ভিড়। তরুণদের দৃষ্টি কাড়তে বেশিরভাগ নিত্য-নতুন হেয়ারস্টাইল ফলো করেন বিল্লাল। গল্পে গল্পে বিল্লাল জানান, ছোটবেলার স্বপ্ন ছিল হবেন ক্রিকেটার। কিন্তু ভাগ্য সহায় হয়নি। অভাবের কাছে হার মেনে বেশি কামাইয়ের আশায় পাড়ি দেন এদেশে। ২০০৯ সাল থেকে আছেন ভাগ্য বদলানোর মিশনে।

দোকানে মাশরাফী এবং মুশফিকের ছবি রাখলেও তার প্রিয় বাংলাদেশি ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান। তাহলে সাকিবের ছবি নেই কেনো? উত্তরে বিল্লাল বলেন, সাকিব এবং তামিমের হেয়ার স্টাইল এতোটা জনপ্রিয় নয়। এটা তার ধারণা।

কাজের চাপে খেলা দেখা হয় না বিল্লালের। ফেসবুকে খবর নেন ক্রিকেটের। এশিয়া কাপের পেজে লাইকও দিয়ে রেখেছেন। দাড়ি কাটার বিল নিতে নিতে বললেন, এশিয়া কাপের আপডেট প্রতিদিন দিয়ে যাবেন প্লিজ!!

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮মাশরাফী বিন মোর্ত্তজামুশফিকুর রহিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সরকারের উচিত গোরস্থানে পুলিশ মোতায়েন করা, যদি মৃতরাও এসে ঝামেলা করে’

পরবর্তী

এসব অপরাধীকে সাজা পেতেই হবে

পরবর্তী
বিএনপি

এসব অপরাধীকে সাজা পেতেই হবে

বাংলাদেশ-ভারত

দুই প্রধানমন্ত্রীর কণ্ঠেই সম্পর্ক উন্নয়নের কথা

সর্বশেষ

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT