চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই যুগ পর পাকিস্তান যাওয়া নিশ্চিত করল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ও পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

শঙ্কা, ভীতি আর প্রতিবন্ধকতা কাটিয়ে পাকিস্তানে ক্রিকেট ফিরেছে অনেক আগেই। যদিও পরাশক্তিদের সফরে টানতে ব্যর্থ হচ্ছিল দেশটির বোর্ড। গত বছর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের আচমকা সফর বাতিলে নতুন করে উৎকণ্ঠা ছড়ায়। সবকিছুর পরে যেন এক পশলা সুবাতাস, পাকিস্তান যাচ্ছে অস্ট্রেলিয়া।

টি-টুয়েন্টি বিশ্বকাপ চলাকালীন পাকিস্তান সফর নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অজিদের সফর নিয়ে নানা গুঞ্জন থাকলেও অবশেষে দেশটির ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে সিরিজের সূচি।

অস্ট্রেলিয়া সবশেষ পাকিস্তান সফর করেছে ১৯৯৮ সালে। সিরিজটি ১-০তে জেতে অজিরা। বাকি হোম সিরিজ বিদেশের মাটিতে আয়োজনে বাধ্য হয়েছে পাকিস্তান। সময়ের হিসেবে অজিদের বিপক্ষে ঘরের মাঠে পাকিস্তান লড়বে দুই যুগ পর।

Banglabid

শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। তিনটি করে টেস্ট ও ওয়ানডে খেলবে অজি দল। একটি টি-টুয়েন্টি ম্যাচও যুক্ত করা হয়েছে। পাকিস্তানের দুটি ভেন্যুতে হবে সবগুলো ম্যাচ।

অস্ট্রেলিয়া সফর নিশ্চিত করলেও এখনও থাকছে যদি-কিন্তু। অজিরা পূর্ণশক্তির দল নিয়ে পাকিস্তানের পথে উড়বে কিনা সেটা নিয়ে আশঙ্কা থাকছেই।

যদিও অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স-সহ অনেকেই আশাবাদী পূর্ণশক্তির অস্ট্রেলিয়াই যাবে পাকিস্তানে। নিরাপত্তা শঙ্কায় বেশ কয়েকজন তারকা ক্রিকেটার নিজেদের সিরিজ থেকে সরিয়ে নিতে পারে বলেও খবর হয়েছে।

Reneta

সফরের সূচি অনুযায়ী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। ৫ এপ্রিল রাওয়ালপিন্ডিতেই সিরিজের একমাত্র টি-টুয়েন্টি দিয়ে শেষ হবে অজিদের সফর।

প্রথম টেস্ট শুরু ৪ মার্চ, পরের দুটি যথাক্রমে ১২ ও ২১ মার্চ মাঠে গড়াবে। প্রথম ওয়ানডে ২৯ মার্চ, দ্বিতীয়টি ৩১ ও তৃতীয়টি ২ এপ্রিল হবে। একমাত্র টি-টুয়েন্টি ৫ এপ্রিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপইংল্যান্ডকামিন্সনিউজিল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৃষ্টিতে বরিশাল-সিলেটের পয়েন্ট ভাগাভাগি

পরবর্তী

বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস

পরবর্তী

বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস

Burnt remains of a house with people inspecting the damage in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু

সর্বশেষ

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT