চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বাসের প্রতিযোগিতায় প্রায় মৃত্যুই দেখছিলেন ক্রিকেটার নিহাদ

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৮:০১ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার নিহাদুজ্জামান কিছুটা সুস্থ হয়ে হালকা অনুশীলন শুরু করতে পেরেছেন। মঙ্গলবার নিহাদের মাথা ও কপালের ১২টি সেলাই কাটা হয়। ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিষ চৌধুরীর পরামর্শে তিনি অনুশীলন শুরু করতে পারলেও পুরোপুরি মাঠে ফিরতে আরো কিছুদিন সময় লাগবে।

১৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের জন্য রাজশাহী বিভাগীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন নিহাদ।

রাজশাহীতে নিজের বাসা থেকে নিহাদুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সেলাই কাটানোর পর দেবাশিষ স্যার আমাকে মাঠে নেমে নিজের শারীরক অবস্থা যাচাই করতে বলেন। মঙ্গলবার তা করার পর আরও দু-একটি পরীক্ষা করা হয় আমার। বড় কোনো সমস্যা না আবার অনুশীলনে ফিরছি। আর সবকিছু ঠিকঠাক থাকলে জাতীয় লিগের প্রথম ম্যাচটাও খেলতে চাই।

Banglabid

তবে তিনি জাতীয় লিগের প্রথম রাউন্ড নাও খেলতে পারেন বলে বোর্ড কর্মকর্তারা মনে করছেন। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামতে নামতে কয়েকদিনের বিরতির পর দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যাবে।

সদ্য শেষ হওয়া বিসিবি’র এইচপি (হাই-পারফর্মেন্স) ইউনিটের সদস্য ছিলেন এই বাঁ-হাতি স্পিনার।

ছুটি কাটাতে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে সিরাজগঞ্জের কাছে দুর্ঘটনার শিকার হন নিহাদুজ্জামান। একই বাসে ছিলেন নিহাদের বন্ধু রাজশাহীর আরেক ক্রিকেটার নাইম ইসলাম জুনিয়র। তিনিও পায়ে আঘাত পান।

Reneta

নিহাদ বলেন, আমাদের বাসটি আরেকটি বাসের সঙ্গে প্রতিদ্বদ্বিতা করছিলো। আমরা বিষয়টি দেখছিলাম। সতর্কও করছিলাম। এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। ততোক্ষণ পর্যন্ত আমি অক্ষতই ছিলাম। কিন্তু পেছন থেকে আরকেটি ট্রাক প্রচণ্ড জোড়ে আঘাত করলে আর শেষ রক্ষা হয়নি।

এই দুর্ঘটনায় নিহত হন সাত যাত্রী। নিহাদুজ্জামানসহ প্রায় ৪০ জন আহত হন।

মাথায় মারাত্মক আঘাত পান নিহাদ। প্রচুর রক্তক্ষরণ হয় তার। পরে নাঈমের সঙ্গেই আরেকটি বাসে করে নাটোরের বনপাড়ার হাসপাতালে যান নিহাদুজ্জামান। সেখান থেকে পরে রাজশাহী ইসলামী হাসপাতালে ভর্তি হন।

নিহাদুজ্জামানের মাথায় তিন জায়গায় ফেটে যায়। মাথার পেছন দিকে সেলাই লাগে ৬টি, কপালে দুটি ও বাম ভ্রুর ওপরে আরো চারটি সেলাই পড়ে। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রাজশাহীতে গ্রামের বাড়িতে যান নিহাদুজ্জামান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT