চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুঃখ’ ভোলাতে পেরে তৃপ্ত সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে নাভিশ্বাস উঠেছিল বাংলাদেশের। ৪৩ রানে গুটিয়ে যাওয়ার লজ্জা, কোনোরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ২-০তে সিরিজ হারের যন্ত্রণা বয়ে বেড়ানো ছিল দুর্বিষহ অভিজ্ঞতা। চার মাস পর ঘরের মাঠে ক্যারিবীয়দের পেয়ে সেটি ফিরিয়ে দিয়েছে টিম টাইগার্স। র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে থাকা দলকে হোয়াইটওয়াশ করে দুঃখ ভোলার তৃপ্তি সাকিব আল হাসানের।

মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে উইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানে হারিয়ে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক জানালেন, বিভীষিকার সফরের কথা ভুলতে ও ভোলাতে দলের কাছে চেয়েছিলেন বিশেষ কিছু।

‘ওয়েস্ট ইন্ডিজ সফরে আমরা যেকজন ছিলাম, কেউই ওই ধরনের পারফরম্যান্স প্রত্যাশা করিনি। ওভাবে হারার পর মিটিং করেছি, ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছি। এবার দেশের মাটিতে সুযোগ ছিল নিজেদের প্রমাণ করার। ওই কারণেই সবাই বেশি করে চাচ্ছিলাম, জিনিসটা যাতে মানুষ ভুলতে পারে বা বুঝতে পারে তারা নিজেদের মাঠে তাদেরটা করেছে, আমরা আমাদের মাঠে যতটুকু সম্ভব ততটা করতে পেরেছি।’

Banglabid

উইন্ডিজ সফরে অ্যান্টিগা ও জ্যামাইকায় চার দিনের আগেই শেষ হয়েছে দুটি টেস্ট। এবার দেশের মাটিতেও তাই। চট্টগ্রাম ও মিরপুরে টেস্ট শেষ হয়েছে তৃতীয় দিনের চা-বিরতির আগেই। দুটি সিরিজের মধ্যে সাদৃশ্য থাকলেও এটিকে প্রতিশোধ মনে করেন না সাকিব।

‘এটা জবাব দেয়া না। কিন্তু এখন যেটা হয় হোম অ্যান্ড অ্যাওয়ের একটা সুবিধা থাকে। ওরা ওদের হোম অ্যাডভান্টেজ নিতে পেরেছে, আমরা আমাদের হোমে অ্যাডভান্টেজ নিতে পেরেছি। ওভাবে(অসহায় আত্মসমর্পণ) হারার পর অবশ্যই অনেক কিছু প্রমাণ করার ছিল, বিশেষ করে দেশের মাটিতে; সেটা আমরা করতে পেরেছি।’

‘সেটার জন্য আমি সতীর্থদের ধন্যবাদ জানাই। কোচিংস্টাফ থেকে শুরু করে সবাই যে জিনিসটা বিশ্বাস করেছে সিরিজ শুরুর আগে। সত্যি কথা বলতে খুব করে চাইছিলাম এই সিরিজটা, সবার কাছ থেকে অনেক বেশি করে চাচ্ছিলাম। সবাই যার যার সাধ্যমতো চেষ্টা করেছে। কেউ হয়তো সফল হবে কেউ হবে না। কিন্তু সবার মনের ভেতরে ওই জিনিসটা ছিল, দলের জেতার জন্য অন্তত অবদান রাখার ব্যাপারটি। যদিও সবসময়ই সেটা চায় খেলোয়াড়রা, কিন্তু এই সিরিজে আলাদারকম যে একটা আগ্রহ ছিল সেটা বোঝা যাচ্ছিল।’ সফরকারীদের যন্ত্রণা ফিরিয়ে দেয়ার বিষয়টি এভাবেই জানালেন টাইগারদের টেস্ট অধিনায়ক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজয় দিবসকে সামনে রেখে ইমরানের ‘যুদ্ধ শিশু’

পরবর্তী

নাজমুল হুদা, আফরোজা আব্বাসের মনোনয়ন বাতিল

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নাজমুল হুদা, আফরোজা আব্বাসের মনোনয়ন বাতিল

কৃষি সাংবাদিকতায় সম্ভাবনাময় ভবিষ্যৎ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT