চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাজমুল হুদা, আফরোজা আব্বাসের মনোনয়ন বাতিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
নাজমুল হুদার আবেদন-দুদক-জামিন

ঢাকা-১৭ আসনে বিএনএফ এর প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।

এ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী (বিএনএফ) আবুল কালাম আজাদ এবং বিএনপির প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।

বিএনপির আরেক প্রার্থী শওকত আজিজ ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে৷

এছাড়া ঢাকা-৯ আসনে প্রায় ৩ ঘণ্টা স্থগিত থাকার পর বাতিল হয়ে গেছে মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাসের মনোনয়নপত্র৷ তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ ছিল।

অপরদিকে ঢাকা-১৫ আসনে জামাতের সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুর রহমান ধানের শীষ নিয়ে মনোনয়নে বৈধ হয়েছেন। এ আসনে ধানের শীষের ৩ জন বৈধতা পেয়েছেন।

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর আসন ঢাকা-১২ আসনে বিএনপির ২ জন সহ মোট ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।।

Reneta

ঢাকা-১৩ আসনে ১২ জন প্রার্থীর মধ্যে সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছে ৩ জন।

ঢাকা-১০ আসনে গণফোরাম প্রার্থী খন্দকার ফরিদুল আকবর এর মনোনয়নপত্র বাতিল কেরা হয়েছে৷ ওই আসনে বিএনপির ৩ জন প্রার্থী সহ আওয়ামী লীগের এর ফজলে নুর তাপস এর প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।।

ঢাকা-১৪ আসনে ১৩ জনের মধ্যে ৮ জন বৈধ হয়েছেন। এস এ খালেক এর পুত্র সৈয়দ আবু বক্কর সিদ্দিক সহ ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ওই আসনে বিএনপির তরুণ প্রার্থী ফুটবলার আমিনুল হকসহ আরো একজনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা মহানগরের ১৫টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২১৩ জন। এখন পর্যন্ত বাতিল করা হয়েছে ৩৫ জনের৷ এর মধ্যে বিএনপির রয়েছে ৪ জন।

এছাড়া চট্টগ্রাম ৮ অাসনে বিএনপির মোর্শেদ খান, চট্টগ্রাম-২ ও ৭ এ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৫ অাসনে মীর নাছির ও তার ছেলে মীর হেলাল, চট্টগ্রাম-৪ অাসনে অাসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনএরশাদমনোনয়নসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন অঞ্চলে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT