চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ ২ বছর পর দলীয় কার্যালয় ছাড়লেন রিজভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

৭৮৭ দিন তথা ২ বছর ১ মাস ২৬ দিন পর দলীয় কার্যালয় ছেড়ে অবশেষে নিজ বাড়িতে গেলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুর ২টা ৪২ মিনিটে হাতে একটি ছোট ব্যাগ, মুখে মাস্ক আর কয়েকটি জরুরি ফাইল নিয়ে দলীয় কার্যালয় ছেড়ে যান তিনি।

২০১৮ সালের ৩০ জানুয়ারি দলের এক ক্রান্তিকালে বাসা ছেড়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেন রুহুল কবির রিজভী। ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় হয় খালেদা জিয়ার বিরুদ্ধে। সাজা হয়ে যায় ৫ বছরের। ওই দিনই পুরনো ঢাকার সাবেক পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে একমাত্র বন্দি হিসেবে খালেদা জিয়াকে রাখা হয়। এরপর থেকে রিজভী আর বের হননি কার্যালয় থেকে। নিজের নেত্রীর মুক্তির জন্য কার্যালয়ে থেকেই সংগ্রাম যাওয়ার প্রতিজ্ঞা করেন। তিনি রেখেছেনও সেই কথা।

এ সময়ে গণমাধ্যমে নিয়মিত ব্রিফিং, লেখালেখি, সুযোগ পেলেই মিছিল-মিটিং, সভায় অংশগ্রহণ নিয়ে ব্যস্ত ছিলেন আন্দোলনে। দীর্ঘ প্রক্রিয়ায় সরকারের বিশেষ বিবেচনায় খালেদা জিয়ার মুক্তি হয় গতকাল। ফলে রিজভীও দলীয় কার্যালয় ছেড়ে বাসায় উঠেছেন আজ।

দলীয় কার্যালয় থেকে চলে যাওয়ার সময় রিজভী বলেন: আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, অবৈধ সরকারের কারাগার হতে খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত দলীয় কার্যালয়েই থাকবো। কষ্ট করে থেকেছি। এই সময়ের মধ্যে আমি দলের হয়ে বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকেছি। এখন থেকে আর অফিসে সেভাবে রাতে অবস্থান করা হবে না। তবে দলীয় প্রয়োজনে যতটুকু সময় দরকার ততটুকু সময় কার্যালয়ে থাকবো।

ট্যাগ: বিএনপিরিজভী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঝুঁকি নিয়ে গ্রামে ফিরছে মানুষ, মহাসড়কে যানজট

পরবর্তী

এবারের শপথ ঘরে থাকার: মাশরাফী

পরবর্তী
মাশরাফীর ফেসবুক পেজ থেকে নেয়া

এবারের শপথ ঘরে থাকার: মাশরাফী

করোনা: প্রিপেইড গ্যাস মিটারে বেড়েছে ইমার্জেন্সি ব্যালেন্স

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT