চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপিকায় মুগ্ধ ভারতীয় দর্শক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

মুক্তির আগে থেকেই আলোচনার শীর্ষে ছিল দীপিকা পাডুকোন অভিনীত ছবি ‘ছপাক’। অবশেষে ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে ছবিটি। যে ছবির মাধ্যমে প্রথমবার গ্ল্যামারের বাইরে এসে নিজেকে বাস্তব এক চরিত্র হিসেবে আবিষ্কার করেছেন দীপিকা!

মূলত ছবিটিতে তুলে ধরা হয়েছে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের গল্প। যেখানে লক্ষ্মীর চরিত্রের নাম থাকবে মালতি, আর পর্দায় সেই মালতির চরিত্রে অভিনয় করেছেন দীপিকা!

ইতোমধ্যেই ছবিটির প্রিমিয়ারে দীপিকার অভিনয় এবং ছবিটির কাহিনী ব্যাপকভাবে প্রসংশিত হয়েছে। ফলে ছবিটি নিয়ে প্রচণ্ড আশাবাদী দীপিকাসহ ছবির নির্মাতা মেঘনা গুলজার।

ছবিটি নিয়ে দীপিকা বলেছেন, ছপাক শুধু সিনেমা নয়, এটি সমাজ পরিবর্তনের আন্দোলন। আমি আশাবাদী। দেশের এই পরিস্থিতিতেও সবাইকে আমি পাশে পাবো।

এদিকে সম্প্রতি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে হামলার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দিতে দেখা গিয়েছিল দীপিকাকে। যদিও আন্দোলনে পক্ষ-বিপক্ষ মেনে কোন মন্তব্য করেননি দীপিকা, কিন্তু সেই সভাস্থলে দীপিকার উপস্থিতি যেমনটা প্রশংসা পেয়েছে ভারত জুড়ে তেমনি বিতর্কও কম হচ্ছে না। এমনকি মুক্তির আগে থেকেই দীপিকার ‘ছপাক’ ছবিকে বয়কট করার ঘোষণা দিয়েছিলেন মোদি ভক্তরা।

পারিপার্শ্বিক সকল বিষয়কে মাথায় রেখে সিনেমা বিশ্লেষকরাও ধারণা করছেন মুক্তির প্রথম দিনে দীপিকা অভিনীত ‘ছপাক’-এর আয় দাঁড়াতে পারে ৫ কোটি রুপি!

এদিকে ‘ছপাক’ ছাড়াও এদিন বলিউডে মুক্তি পেয়েছে অজয় দেবগণ অভিনীত ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ও রজনীকান্ত অভিনীত ‘দরবার’।

ট্যাগ: অজয়ছপাকতানাজিদীপিকা পাড়ুকোনবলিউডরজনীকান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বরখাস্তের চাপে থাকা ভালভার্দের পাশে মেসি-সুয়ারেজ

পরবর্তী

বড় ভয় হয়!

পরবর্তী

বড় ভয় হয়!

জাতির পিতার প্রত্যাবর্তনে স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT