চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরখাস্তের চাপে থাকা ভালভার্দের পাশে মেসি-সুয়ারেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

এমনিতেই অবস্থা নড়বড়ে, তার উপর স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায়, বাতাসে ফিসফাস এবার বুঝি চাকরিটাই হারাতে চলেছেন আর্নেস্টো ভালভার্দে। বার্সেলোনা কোচ যদিও খানিকটা স্বস্তি পেতে পারেন এই ভেবে যে, দলের সেরা তারকারা পক্ষেই আছেন। অধিনায়ক লিওনেল মেসি, লুইস সুয়ারেজরা জানাচ্ছেন, তাদের আস্থা আছে কোচের প্রতি।

সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৩-২ গোলে হেরে কাপের লড়াই থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। গত দুই মৌসুমে রোমা ও লিভাপুলের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়ে এমনিতেই চাপে ছিলেন ভালভার্দে। চলতি মৌসুমে সেটা দ্বিগুণ হয়েছে আরও।

এবারের লা লিগায় অ্যাথলেটিক বিলবাও, গ্রানাডা এবং লেভান্তের মতো দলের কাছে হেরেছে বার্সা। গত সপ্তাহে ড্র করেছে তলানিতে থাকা এস্পানিয়লের বিপক্ষে। বৃহস্পতিবারের হারের পর যেন চাকরি খোয়ানোর পরোয়ানাই ঝুলে গেছে বার্সা কোচের কপালে।

অ্যাটলেটিকোর কাছে হারের পর মাঠেই নিজ দর্শকদের দুয়ো শুনেছেন ভালভার্দে। অধিনায়ক মেসি বলছেন, এমনটা করা ঠিক হয়নি সমর্থকদের।

‘অবশ্যই আমাদের আত্মবিশ্বাস আছে কোচের উপর। এটা ঠিক যে যখন আপনি হারতে থাকবেন, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারবেন না। তখন সমালোচনা শুনতেই হবে।’

‘আমাদের শিশুতোষ ভুলগুলো করা উচিত হয়নি। আমরা ম্যাচের ৮০ মিনিট নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলাম। কিন্তু সব হাতছাড়া হয়েছে কয়েকটি অমার্জনীয় ভুলের কারণে।’

অধিনায়কের মতো সুয়ারেজও বলছেন হারের কারণে কোচকে দোষ দেয়া উচিত নয়, ‘কোচ সবসময় আমাদের সেরাটা দিতে বলেন আর কঠোর পরিশ্রম করতে বলেন। তবে এটাই ফুটবল। সবসময় একে নিয়ন্ত্রণ করতে পারবেন না।’

ট্যাগ: আর্নেস্টো ভালভার্দেলিওনেল মেসিলিড স্পোর্টসলুইস সুয়ারেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাশরাফীদের হারিয়ে ইতি টানল রংপুর

পরবর্তী

দীপিকায় মুগ্ধ ভারতীয় দর্শক

পরবর্তী

দীপিকায় মুগ্ধ ভারতীয় দর্শক

বড় ভয় হয়!

সর্বশেষ

হিমেলের পরিচালনায় ডিপজল, অপেক্ষা শুধু সময়ের!

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT