চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপন হত্যা মামলা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই আদালতে অভিযোগপত্র দাখিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৮
অপরাধ
A A
দীপন

ফয়সল আরেফিন দীপন

প্রকাশক ফয়সাল আরেফীন দীপন হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের আট সদস্যকে অভিযুক্ত করে যে কোনদিন আদালতে অভিযোগপত্র দাখিল করবে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য অভিযোগ পত্র পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।’

সোমবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার উপ-কমিশনার ( ডিসি) মাসুদুর রহমান বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

ডিবি সূত্রে জানা যায়, এ ঘটনায় অভিযুক্তরা হলেন মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আঃ সবুর সাংগঠনিক নাম আঃ সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে স্বাদ, খাইরুল ইসলাম সাংগঠনিক নাম জামিল ওরফে রিফাত ওরফে ফাহিম ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল সাংগঠনিক নাম সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন সাংগঠনিক নাম শাহরিয়ার, শেখ আব্দুল্লাহ সাংগঠনিক নাম জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের, সৈয়দ জিয়াউল হক সাংগঠনিক নাম সাগর ওরফে ইশতিয়াক ওরফে বড় ভাই ও আকরাম হোসেন ওরফে হাসিব সাংগঠনিক নাম আবির ওরফে আদনান ওরফে আব্দুল্লাহ।

Banglabid

অভিযুক্তদের মধ্যে ৬ জনকে ডিবি গ্রেপ্তার করেছে এবং তারা প্রত্যেকেই আদালতে কার্যবিধি ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা হলেন মইনুল হাসান শামীম, আঃ সবুর, খাইরুল ইসলাম, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হুসাইন ও শেখ আব্দুল্লাহ।

এ মামলায় এখনও দুই জন পলাতক আছেন, তারা হলেন সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেন।

এদিকে গত ১৪ অক্টোবর ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ নভেম্বর ধার্য করেছেন আদালত।

Reneta

১৪ অক্টোবর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নূর নতুন করে এ দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩১ অক্টোবর বিকালে রাজধানীর আজিজ সুপার মার্কেটের তৃতীয়তলায় ‘জাগৃতি’ প্রকাশনীর অফিসে ঢুকে কতিপয় অজ্ঞাত সন্ত্রাসীর ধারালো অস্ত্রের আঘাতে খুন হন দীপন। ওইদিন বিকেলে তার স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসারুল্লাহ বাংলা টিমফয়সাল আরেফীন দিপনসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হয় নির্বাচন, নয় অগণতান্ত্রিক শক্তি

পরবর্তী

বিমান দুর্ঘটনায় নিহত সাংবাদিক ফয়সালের পরিবারকে ডিআরইউ’র অনুদানের চেক

পরবর্তী

বিমান দুর্ঘটনায় নিহত সাংবাদিক ফয়সালের পরিবারকে ডিআরইউ’র অনুদানের চেক

ব্যারিস্টার মইনুল-স্বাস্থ্যগত অবস্থা

ব্যারিস্টার মইনুলের ডিভিশনের নির্দেশনা কারাগারে

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT