চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনটা আমার ছিল না: তামিম

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:১৭ পূর্বাহ্ণ ২১, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নটিংহ্যাম থেকে: মিশেল স্টার্কের বলে জায়গায় দাঁড়িয়ে কাট করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বোল্ড তামিম ইকবাল। তাতে মাঝপথেই ম্যাচটা শেষ! ৭৪ বলে ৬২ করেছেন তামিম। তার আগে নিজের ভুলে রানআউট করেছেন সৌম্য সরকারকে! ৮৩ স্ট্রাইকরেট রেখে ব্যাট করে যাওয়া তামিম যখন গিয়ার পরিবর্তন করে আগ্রাসী হবেন, তখনই দলকে বিপদে ফেলে ফিরে গেছেন সাজঘরে।

ইনিংসের ২৫তম ওভারের প্রথম বলটি (অফস্টাম্পের বাইরে) লাইনে না গিয়ে দূর থেকে কাট করতে যেয়ে ভেতরে টেনে আনেন তামিম। যে শট ভালো খেলেন দাবি করলেন, সেই শটেই আউট। তামিম দোহাই দিচ্ছেন ভাগ্যের। তবে ২২ গজে বারবার থিতু হয়েও আউট হওয়ায় দেশসেরা এ ওপেনার নিজেও হতাশ।

‘হয়তবা হিসেবের মতো যাচ্ছে না। যখন শুরু করেছিলাম, একটু ডাউন ছিলাম। শেষ দুই ইনিংসে ভাগ্যটা যদি একটু উপরে নিচে ভালো হত, তাহলে ইনিংসগুলো বড় হতে পারত। আজকেও দেখেন, এমনিতে এ শটটা খুব ভালো খেলি। কিন্তু আজ আমার দিন ছিল না। আমার কাছে মনে হয় আমি ভালো অবস্থায় আছি, শুধু একটা ইনিংসের প্রয়োজন যেটা আমি বড় করতে পারি। সমস্যা হচ্ছে আমাদের হাতে সেই সময়টা নেই।’

Banglabid

বাংলাদেশের সামনে ছিল অস্ট্রেলিয়ার দেয়া ৩৮২ রানের পাহাড়। সেটি টপকাতে না পারলেও ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ ৩৩৩ রান এসেছে এ ম্যাচেই। তাতেও কী স্বস্তি মেলে। হার তো হারই!

মিক্সডজোনে তামিমের কাছে জানতে চাওয়া হল এত বড় রানের পেছনে কী পরিকল্পনা নিয়ে ব্যাটিং করেছিল বাংলাদেশ, ‘সত্যি কথা, আমাদের বড় স্কোর তাড়া করার অভিজ্ঞতা খুব বেশি নেই। আমি যে পরিকল্পনা করছিলাম, স্কোরবোর্ডের দিকেই তাকাচ্ছিলাম না। যেটা চাচ্ছিলাম, ৩০ ওভারে ১৮০ কিংবা ২০০ করতে পারি, তাহলে শেষ ২০ ওভারে একটা সুযোগ নিতে পারি। কারণ আপনি যদি আগেই বেশি আক্রমণাত্মক খেলতে গিয়ে যদি আউট হয়ে খেলাটা নষ্ট করে দেন, তাহলে আজকে ৩৩৩-ও হত না।’

‘আমার চেষ্টা ছিল, ৩০ ওভারে ওই রান করা এবং বাকিটা যেটা ১২০ বলে ১৬০-৭০ রান করা যেটা টি-টুয়েন্টিতে হয়ে যায়। যেখানে আমার ও মুশফিকের ক্যাপিটালাইজ করার কথা ভুল সময়ে আমি আউট হলাম। সাকিব আর আমার একটা জুটি হয়েছিল। ও একটা ভুল সময়ে আউট হল। আমরা ভালো খেলেছি। জিনিসটা আরও ভালো হতে পারত, যদি ভুল সময়ে আউট না হতাম।’

Reneta

লক্ষ্যের সঙ্গে সমানতালেই এগিয়েছে বাংলাদেশ। ৩০ ওভারে তুলেছে ১৭৭ রান। তবে ট্রেন্ট ব্রিজের ব্যাটিং স্বর্গে থিতু হয়ে যাওয়া তামিম রানের পাহাড় সামনে রেখে কীভাবে ঠাণ্ডা মাথার ব্যাটিং করতে পারলেন সেটিও বিস্ময়ের!

তামিম যখন আউট হন বাংলাদেশের রান ১৪৪। ২৬ ওভারে দরকার ২৩৮। ওভারপ্রতি ৯.১৫ হারে রান। দুই ধাপের মাঝে পার্থক্য ১০০ রানের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেমিফাইনালের আশা ছাড়ছে না বাংলাদেশ

পরবর্তী

উরুগুয়ে-জাপান রোমাঞ্চকর ড্রয়ে ভিএআর বিতর্ক

পরবর্তী

উরুগুয়ে-জাপান রোমাঞ্চকর ড্রয়ে ভিএআর বিতর্ক

বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারীদের বর্তমান পরিচয় কী?

সর্বশেষ

ছবি: রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদে নিজের আসনে বসে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মোহেবি।

পরবর্তী যুদ্ধে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করার হুঁশিয়ারি ইরানের

আগস্ট ২০, ২০২৬

ফাইনালে ‘কিছু একটা ঘটেছিল’ সম্পর্কে যে কথা জানাল আর্জেন্টিনা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী

আগস্ট ২০, ২০২৬

আবারও এক ছবিতে রণবীর-দীপিকা?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT