চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উরুগুয়ে-জাপান রোমাঞ্চকর ড্রয়ে ভিএআর বিতর্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৩ পূর্বাহ্ণ ২১, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

কোপা আমেরিকায় শক্তিশালী উরুগুয়েকে রুখে দিয়েছে জাপান। বাংলাদেশ সময় শুক্রবার সকালে ‘সি’ গ্রুপের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে জাপান।

নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ৪-০ গোলে উড়িয়ে দেয়া উরুগুয়ে এতেও কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল। সেখানে প্রথম ম্যাচে চিলির কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হওয়া জাপান এই ড্রয়ে শেষ আটের স্বপ্ন অঙ্কের হিসাবে টিকিয়ে রাখল।

পোর্তো অ্যাল্লেগ্রেতে মোজি মিয়োশি জাপানের হয়ে জোড়া গোল করেন। উরুগুয়ের হয়ে একটি করে গোল করেছেন লুইস সুয়ারেজ ও হোসে গিমেনেজ। কোপার অতিথি দল জাপানের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ায় স্বস্তি সঙ্গী হয়েছে উরুগুয়ে।

ম্যাচের ২৫তম মিনিটে উরুগুয়েকে হতাশ করে লিড নেয় জাপান। সতীর্থের পাস ধরে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মিয়োশি।

সাত মিনিট পর বিতর্কিত পেনাল্টি গোলে সমতায় ফেরে উরুগুয়ে। নিজেদের বক্সে জাপানি খেলোয়াড় নাওমিচি উয়েদা উরুগুয়ে ফরোয়ার্ড এডিনসন কাভানিকে সাদামাটা ট্যাকল করলেও ভিএআর দেখে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পটকিক থেকে গোল করে ১৫ বারের চ্যাম্পিয়নদের সমতায় ফেরান সুয়ারেজ।

বিরতির আগে কোনো দল আর গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ১৪ মিনিটের মাথায় মিয়োশির গোলে ফের লিড নেয় জাপান।

Reneta

তবে সাত মিনিট পর গিমেনেজের জোরাল হেড জাল খুঁজে নিলে সমতায় ফেরে উরুগুয়ে। এরপর আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে জাপান ও উরুগুয়ে।

চলতি কোপা আমেরিকায় ভিএআর বেশ কয়েকটি ম্যাচে বিতর্কের জন্ম দিয়েছে। ব্রাজিল-ভেনেজুয়েলা এবং আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচের পর জাপান-উরুগুয়ে ম্যাচেও ভিএআর বিতর্ক সামনে। তাতে এক কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা!

নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিলির মুখোমুখি হবে উরুগুয়ে। জাপান খেলবে ইকুয়েডরের বিপক্ষে। তিন গ্রুপের দুই সেরা দল সরাসরি শেষ আটে জায়গা করে নেবে। আর তিন গ্রুপ থেকে তৃতীয় সেরা দুটি দলও কোয়ার্টার ফাইনালে খেলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকা-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT