চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দল পছন্দের পুরাে দায় আমার: সাম্পাওলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ২২, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

প্রাথমিক দলের ৩৫ সদস্য থেকে ২৩ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। যাতে পাওলো দিবালাকে রাখলেও ইতালি লিগের টপ স্কোরার মাউরো ইকার্দিকে দলে রাখেননি তিনি। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্য সাম্পাওলি বলেছেন, দল পছন্দের পুরো দায় আমার।

স্ট্রাইকার হিসাবে দলে যাদের নেয়া হয়েছে তাদের সবাই দুর্দান্ত ফর্মে রয়েছেন। বার্সেলোনার হয়ে ৩৪ গোল করে লা লিগার টপ স্কোরার অধিনায়ক লিওনেল মেসি। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা ম্যানচেস্টার সিটির হয়ে ৩০ গোল করেছেন সার্জিও আগুয়েরো। ইতালিতে চ্যাম্পিয়ন জুভেন্টাসের হয়ে দিবালা করেছেন ২২ গোল।

কিন্তু তারপরও একটু খটকা লাগে যখন ২৯ গোল করে ইতালি লিগের যৌথভাবে টপ স্কোরার ইকার্দি দলের বাইরে থাকেন। তাছাড়া আগুয়েরোসহ দলে একাধিক খেলোয়াড় আছেন ইনজুরি আক্রান্ত। তাই চূড়ান্ত দল ঘোষণার পর থেকেই এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

কোচ সাম্পাওলি যদিও বলেছেন, ‘দল পছন্দের সম্পূর্ণ দায়-দায়িত্ব আমার। ভয়হীনভাবেই আমাদের বিশ্বকাপে খেলতে হবে। দলে যারা আছেন সবাই স্কিলফুল। সবাইকে এটা বুঝতে হবে যে, বিশ্বকাপের প্রথম থেকেই আমাদের ভালো শুরু করতে হবে।’

আরেকটু যোগ করে আর্জেন্টাইন কোচ বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা মাত্র চারজন ফরোয়ার্ড নিয়েছি। এজন্য পেরোত্তি, ইকার্দি ও লাউতারো মার্টিনেজের মতো অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় বাদ পড়েছে। বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করতে যাওয়া সব খেলোয়াড়ের কাছেই আমি কৃতজ্ঞ। আমি পরিষ্কার করে বলছি, যারা দলে সুযোগ পেয়েছেন তারা সবাই আমাদের চাওয়ার খুব কাছাকাছি মানের।’

সাম্পাওলি প্রশংসা করেছেন অভিজ্ঞ তারকা হাভিয়ের মাশ্চেরানোরও, ‘এখানে (আর্জেন্টিনা) আসার পর থেকে সে তরুণদের মতো অনুশীলন করছে।’

Reneta

গ্রুপ ‘ডি’তে আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, নাইজেরিয়া ও আইসল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনারাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬

‘কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই…’

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT