চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দলে সৈয়দ আশরাফের প্রভাব কমবে না’

সাবিত খান সাবিত খান
৫:১২ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০১৫
রাজনীতি
A A

সৈয়দ আশরাফুল ইসলামকে এলজিআরডি মন্ত্রণালয় থেকে অব্যাহতির পর তার ‘আমি রাজনীতিতে না থাকলেও’ শব্দগুলো অনেকের কাছে প্রশ্ন তৈরি করেছে। প্রভাবশালী এ রাজনৈতিক ব্যক্তিত্ব কি আসলেই দলীয় রাজনীতি থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন? এরকম প্রশ্ন অনেকের।

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এটা আশরাফের অভিমানের কথা। আওয়ামী লীগের রাজনীতিতে আশরাফের প্রভাব কমবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে এলজিআরডি মন্ত্রণালয় থেকে বাদ দেওয়ার ঘটনাকে খুবই সাধারণ একটি ঘটনা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শান্তনু মজুমদার বলেন, প্রধানমন্ত্রী চাইলেই একটা করতে পারেন। সংসদীয় গণতন্ত্রে এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। অন্যান্য দেশেও এমন ঘটনা দেখা যায়।

Banglabid

এ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে ষড়যন্ত্র খোঁজার কোনো অবকাশ নেই বা সৈয়দ আশরাফের অব্যাহতিতে বিদ্রোহ হওয়ারও কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

শান্তনু মজুমদার বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে এমন কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না।

‘মন্ত্রিত্ব থেকে অব্যাহতির ঘটনায় সৈয়দ আশরাফের মধ্যে কোনো হতাশাবোধ আছে বলেও আমার মনে হয় না,’ বলে মন্তব্য করেন তিনি।

Reneta

বাংলাদেশের রাজনীতিতে সৈয়দ আশরাফের ইমেজ অনেক ইতিবাচক বলেও মনে করেন তিনি। 

আশরাফের অব্যাহতির ঘটনা নিয়ে মিডিয়া বাড়াবাড়ি করছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিদিন প্রথম পেজের খবর এটা নয়। প্রথম দিন হয়তো এটা বড় খবর। কিন্তু পরবর্তীতে খবরটিকে যেভাবে হাইলাইট করা হয়েছে তা গণমাধ্যমের বাড়াবাড়ি।

বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের (বিএফইউজে) সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুল চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রধানমন্ত্রী তাকে দল থেকে অব্যাহতি দিয়েছেন এতে অনেক কারণ থাকতে পারে। দল তাকে অপছন্দ করতে পারে বা এমন কিছু বিষয়ও থাকতে পারে।

‘এখন তিনি যে রাজনীতিতে না থাকলেও’ কথাটা বলেছেন এটা তার অভিমানবশত কথা হতে পারে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, আসলে চূড়ান্তভাবে কিছুই বলা যাবে না। তবে এটা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রয়েছে।

আওয়ামী লীগকে অনেক বড় দল উল্লেখ করে মন্ত্রিত্ব চলে যাওয়ার কারণে আশরাফের ভূমিকা বা প্রভাব কমে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন মঞ্জুরুল আহসান বুৈবুল

তিনি বলেন, জনমানুষের সাথে যাদের সম্পর্ক থাকবে দলে তার প্রভাব থাকবে। মন্ত্রিত্ব না থাকার ফলে তার প্রভাব কমে যাবে তা মনে করি না।

রাজধানীতে শনিবার নিজ নির্বাচনী এলাকা হোসেনপুর উপজেলা সমিতির ইফতার অনুষ্ঠানে সৈয়দ আশরাফ বলেছিলেন, মন্ত্রী থাকেন বা না থাকেন, রাজনীতি করেন বা না করেন; তিনি তার এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৈয়দ আশরাফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুস্তাফিজের পর রুবেলের আঘাত

পরবর্তী

মুস্তাফিজ-রুবেল-নাসিরের চাপে সাউথ আফ্রিকা

পরবর্তী

মুস্তাফিজ-রুবেল-নাসিরের চাপে সাউথ আফ্রিকা

রিয়াল অধ্যায়ের ইতি টানলেন ক্যাসিয়াস

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT